২১ ভাদ্র, ১৪১৭
৫ সেপ্টেম্বর, রবিবার, ২০১০

প্রথম পাতা
প্রথম পাতায় স্বাগতম
Previous Pause Next
হবিগঞ্জে ১৬ গ্রামবাসীর সংঘর্ষে এসপিসহ আহত ২ শতাধিক
ঢাকা, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম):  হবিগঞ্জে টেম্পুতে যাত্রী উঠানো নিয়ে ১৬ গ্রামের প্রায় ১০ হাজার মানুষের মধ্যে ৫ ঘণ্টাব্যাপী সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার জিল্লুর রহমান ও সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতিসহ অন্তত ২ শতাধিক আহত হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ ৪০ জন হবিগঞ্জ সদর হাসপাতালে ও বাকিদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি
...বিস্তারিত পড়ুন...
 
পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণার দাবি ইউপিডিএফের
খাগড়াছড়ি, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): সংবিধান সংশোধন বিষয়ক সংসদীয় বিশেষ কমিটির কাছে ৬টি সংশোধনী অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে পার্বত্য শান্তি প্রত্যাখ্যানকারী সংগঠন ইউনাইটেড পিপলস্‌ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। শনিবার সকালে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের
...বিস্তারিত পড়ুন...
 
সীতাকুণ্ড প্রেসক্লাবের ইফতার মাহফিলে ১৪৪ ধারা জারি, পরে প্রত্যাহার
চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় সাংবাদিকদের ইফতার মাহফিলে ১৪৪ ধারা জারির ৬ ঘণ্টা পর প্রশাসন রাতে তা প্রত্যাহার করে নিয়েছে। আগামীকাল বিকেলে থানা সদরের এলকে সিদ্দিকী স্কোয়ারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, সীতাকুণ্ডে
...বিস্তারিত পড়ুন...
 
উল্লাপাড়ায় নির্মাণাধীন মসজিদ ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা
সিরাজগঞ্জ, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): জেলার উল্লাপাড়া উপজেলার আলিয়ারপুর গ্রামে নির্মাণাধীন জামে মসজিদ রাতের আধারে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, উপজেলার বাঙ্গালা ইউনিয়নের আলিয়ারপুর পূর্বপাড়ায় নির্মাণাধীন জামে মসজিদটি শুক্রবার রাতে ভেঙে গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এলাকাবাসী সূত্রে জানা গেছে,
...বিস্তারিত পড়ুন...
 
শাওন দোষী হলে ব্যবস্থা নেয়া হবে: সাহারা
ঢাকা, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেছেন, যুবলীগ নেতা ইব্রাহিম হত্যা মামলা তদন্ত করা হচ্ছে। দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। তদন্তে এমপি শাওন দোষী সাব্যস্ত হলে তাকেও বিচারের আওতায় আনা হবে। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ
...বিস্তারিত পড়ুন...
 
কমলাপুরে টিকেট প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ
ঢাকা, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): ঈদে ট্রেনের আগাম টিকেট বিক্রির শেষদিন শনিবার কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়। কয়েক ঘণ্টা অপেক্ষা করেও টিকেট পাননি অনেকে। প্রচণ্ড গরমে তারা চরম দুর্ভোগের শিকার হন। ক্ষুব্ধ লোকজন হৈচৈ শুরু করলে পুলিশ লাঠি চার্জ করে। টিকেট কিনতে আসা মোস্তফা কামাল জানান, তিনি সকাল
...বিস্তারিত পড়ুন...
 
পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের মামলা
গাজীপুর, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের বিরুদ্ধে গাজীপুরে মামলা হয়েছে। সন্ত্রাসী হামলার মাধ্যমে জমি দখলের চেষ্টা ও হত্যার নির্দেশসহ নানা অভিযোগে এ মামলা হয়েছে। মামলায় এম এ হাশেমকে প্রধান আসামি করে ৮ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, গাজীপুর সদর উপজেলার
...বিস্তারিত পড়ুন...
 
কুমিল্লায় ২ শিশুর মর্মান্তিক মৃত্যু
কুমিল্লা, ৪  সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পেরুল ইউনিয়নের বাড়হাড়গিলা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে বাড়হাড়গিলা গ্রামের প্রবাসী অহিদুর রহমানের ছেলে মো. জাকারিয়া (৭) ও একই
...বিস্তারিত পড়ুন...
 
সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে দেশত্যাগে বাধা
ঢাকা, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে আজ শনিবার সৌদি আরব যেতে দেয়া হয়নি। সকালে হযরত শাহজালাল (র) বিমানবন্দরে তাকে দেশত্যাগে বাধা দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সৌদি আরবে
...বিস্তারিত পড়ুন...
 
দেশে ফেরার পর জিয়া ৩২ নম্বরে ঢুকতে দেয়নি: প্রধানমন্ত্রী
ঢাকা, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): প্রতিটি জেলা-উপজেলায় দুস্থ ও এতিম শিশুদের শিক্ষিত করে তুলতে নতুন প্রকল্প নিচ্ছে সরকার। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন বছরে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।  ৭৫ পরবর্তী সময়ে দেশের ভয়ানক অবস্থার স্মৃতিচারণ করে
...বিস্তারিত পড়ুন...
 
আওয়ামী লীগ দেওইন্যা সরকার: কৃষিমন্ত্রী
শেরপুর, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দেওইন্যা সরকার, আর অন্যরা খাওইন্যা সরকার। আজ শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় চাল ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক
...বিস্তারিত পড়ুন...
 
আবার দালালসহ ৯ রোহিঙ্গা গ্রেফতার রাজধানীতে
ঢাকা, ৪ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর মতিঝিলে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বাংলাদেশি দালালসহ ৯ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে। সাতটি জাল পাসপোর্ট ও ইমিগ্রেশন কর্মকর্তার সিল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। শুক্রবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। ডিবির এডিসি মোল্লা নজরুল ইসলাম জানান, অন্য দেশের লোক জনের পাসপোর্ট করার
...বিস্তারিত পড়ুন...
 
ডুবোচরে আটকে পড়া ফেরি শাহ মখদুম উদ্ধার
মাদারীপুর, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): মাওয়া-কাওরাকান্দি রুটে পদ্মায় ডুবোচরে আটকে পড়া রো রো ফেরি শাহ মখদুম উদ্ধার হয়েছে। আজ সন্ধ্যা সোয়া ৬টায় উদ্ধারের পর নির্বিঘ্নে পাড়ে নেমে যাত্রী নিয়ে যাত্রা শুরু করে ফেরির গাড়িগুলো। উল্লেখ্য, শুক্রবার রাত ১টায় ফেরিটি কাওরাকান্দি ঘাট থেকে ২৫টি ছোট-বড় যাত্রীবাহী বাস ও ট্রাক নিয়ে মাওয়ার উদ্দেশে রওয়ানা হয়।
...বিস্তারিত পড়ুন...
 
জঙ্গি রাষ্ট্র বানাতেই তারেককে নির্যাতন করা হয়েছে: ফখরুল
ঢাকা, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): সরকার পরিকল্পিতভাবে প্রচারণার মাধ্যমে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তারেক রহমানের ৩য় কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায়
...বিস্তারিত পড়ুন...
 
কুমিল্লা ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ঢাকা, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): কুমিল্লা ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। আজ শনিবার এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা প্রতিনিধি জানান, দুপুরে পৌনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুরে ঢাকাগামী একটি মোটর সাইকেলকে বিপরীতমুখী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটর সাইকেল
...বিস্তারিত পড়ুন...
 
ওমরাহ পালন সম্পন্ন করলেন খালেদা জিয়া
মক্কা, সৌদি আরব থেকে মজুমদার ইমরান, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালন সম্পন্ন করেছেন। শুক্রবার তিনি ওমরাহ পালনের জন্য মদিনা থেকে জেদ্দা হয়ে মক্কায় আসেন। পরে রাতে তিনি পবিত্র ওমরাহ পালনের আনুষ্ঠানিকতা শেষ করেন। এসময় বেগম জিয়ার সঙ্গে তার
...বিস্তারিত পড়ুন...
 
সন্ত্রাসীর বিরুদ্ধে জিডি: ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, হত্যার হুমকি
নারায়ণগঞ্জ, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): নারায়ণগঞ্জে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জহিরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে থানায় জিডি করায় সন্ত্রাসীরা শহরের উত্তর চাষাঢ়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। শনিবার সকাল এগারটায় শহরের ৬৯/এ উত্তর চাষাঢ়ার বাড়িতে সন্ত্রাসীরা এ হামলা চালায়।
...বিস্তারিত পড়ুন...
 
সরকার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিলিয়ে দিচ্ছে: তরিকুল
বেনাপোল, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার ষড়যন্ত্র করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একটি দেশের কাছে বিলিয়ে দিচ্ছে। দেশে আজ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই নেই। দেশের মানুষের নিরাপত্তা নেই। শেখ হাসিনা ক্ষুধার্ত ছাত্রলীগকে নিবৃত্ত করতে
...বিস্তারিত পড়ুন...
 
সরকার জঙ্গিবাদের জিকির তুলে ইসলামের নিশানা মুছে ফেলতে চায়: সেমিনারে বক্তারা
চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): জঙ্গিবাদ ও ইসলাম শীর্ষক এক সেমিনারে আলোচকরা বলেছেন, বর্তমান সরকার সাম্রাজ্যবাদীদের ফাঁদে পা দিয়ে মৌলবাদ, জঙ্গিবাদের জিকির তুলে এদেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চায়। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সেমিনারে বক্তারা এই অভিযোগ করেন।
সাম্রাজ্যবাদীরা আফগানিস্তান-পাকিস্তানের মত এই দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়ার জন্য
...বিস্তারিত পড়ুন...
 
মেহেরপুরে ১৪ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত
মেহেরপুর, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): মেহেরপুরের হাটবাজার ও গ্রামাঞ্চলে প্রাণিসম্পদ কর্মকর্তার ছাড়পত্র ছাড়াই চলছে পশু জবাই। এদের বেশিরভাগই রোগাক্রান্ত। জেলায় অ্যানথ্রাক্স ভ্যাকসিনেশন শুরু হলেও অপ্রতুলতা ও লোকবল সংকটের কারণে তা বিঘ্নিত হচ্ছে। অ্যানথ্রাক্স আতংকের কারণে অনেক স্থানে গরুর গোশতের দাম কমে গেছে। জনসচেতনতা বাড়াতে না
...বিস্তারিত পড়ুন...
 
যুবদলের কাউন্সিল ভণ্ডুলের চেষ্টা, পলাশবাড়ি উপজেলা বিএনপি সভাপতি গ্রেফতার
গাইবান্ধা, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা বিএনপি সভাপতি শাহ আলমকে আজ শনিবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া শরিফুল ইসলাম নামে এক যুবদল কর্মীকেও গ্রেফতার করা হয়েছে। উপজেলা যুবদলের কাউন্সিল ভণ্ডুলের চেষ্টা ও যুবদল নেতার দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আজ
...বিস্তারিত পড়ুন...
 
২৪ ব্যাটালিয়নের ৬৬৭ অভিযুক্তের বিরুদ্ধে বাদির সাক্ষ্য প্রদান
ঢাকা, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৬৬৭ বিদ্রোহীর বিরুদ্ধে মামলার বাদি সাক্ষ্য দিয়েছে। আজ শনিবার সকাল পৌনে ১০টায় পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এ শুনানি শুরু হয়। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সভাপতিত্বে
...বিস্তারিত পড়ুন...
 
«শুরুপূববর্তী1234567পরবর্তীশেষ»

পাতা 2 অব 7


সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.