২৩ ভাদ্র, ১৪১৭
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১০

প্রথম পাতা
প্রথম পাতায় স্বাগতম
Previous Pause Next
হিজলায় তিন শিশুর মৃত্যু: আদালতে পৃথক তিনটি মামলা
বরিশাল, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): বরিশালের হিজলায় হামের টিকা নিয়ে একই পরিবারের ১০ মাসের তিন শিশুর মৃত্যুর ঘটনায় আদালতে পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার নিহত তিন শিশুর পিতা বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরকারীরা হলো- তমার পিতা প্রফুল্ল ঢালী, তৃষার পিতা পঞ্চম কুলু ও রিতমের পিতা
...বিস্তারিত পড়ুন...
 
ডিএসই প্রেসিডেন্টের স্বাক্ষর জাল করে প্রতারণার চেষ্টা
ঢাকা, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য পদ পাইয়ে দিতে একটি চক্র নানা ধরনের প্রতারণায় যুক্ত রয়েছে। প্রতারণার অংশ হিসেবে উক্ত চক্রটি ডিএসই প্রেসিডেন্ট মো. শাকিল রিজভীর জাল স্বাক্ষর ও জাল প্যাড ব্যবহার করছে বলে ডিএসই থেকে অভিযোগ করা হয়েছে। ডিএসই থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে
...বিস্তারিত পড়ুন...
 
কমনওয়েলথ গেমসে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা
ঢাকা, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): কমনওয়েলথ গেমস শুরু হতে আরো বাকি ২৭ দিন। ভেন্যু প্রস্তুত ও খেলোয়াড়দের ডোপ টেস্ট নিয়ে নানা বিতর্ক তৈরি হলেও দিল্লি পুলিশ নিরাপত্তাকে রাখতে চায় প্রশ্নাতীত। কমনওয়েলথ গেমসে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা অনেকবারই আলোচনায় এসেছে। তবে দিল্লি পুলিশ নিশ্চিত তারা গেমসকে কঠোর নিরাপত্তার মোড়কে কোন
...বিস্তারিত পড়ুন...
 
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
চট্টগ্রাম, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): চট্টগ্রামের রাঙ্গু্‌নিয়ায় আজ বিকেলে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলো- অটোরিকশার আরোহী সবুর (২৭), চালক মোহাম্মদ আলমগীর (৩০) ও অজ্ঞাতনামা বৃদ্ধ (৬০)। রাঙ্গুনিয়া থানার এএসআই রতন কান্তি শীর্ষ নিউজ ডটকমকে জানান, বিকেল ৩টার দিকে কাপ্তাই থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস রাঙ্গুনিয়ার সত্যপীর মাজার এলাকায়
...বিস্তারিত পড়ুন...
 
এলিভেটেড এক্সপ্রেসওয়ে জনদুর্ভোগ বাড়াবে: মত বক্তাদের
ঢাকা, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): ঢাকায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে ২১ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূলত প্রাইভেট গাড়িভিত্তিক। এটি সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হলে যাতায়াত ব্যবস্থায় মহাসঙ্কট সৃষ্টি হবে। তাই এর পরিবর্তে জনস্বার্থে গণপরিবহন ব্যবস্থাকে কার্যকর করতে সরকারকে
...বিস্তারিত পড়ুন...
 
আয়োজক কর্মকর্তাদের দুর্নীতির পর এবার খেলোয়াড়দের ডোপ কেলেঙ্কারি
ঢাকা, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): কমনওয়েলথ গেমস যত এগিয়ে আসছে ভারত যেন তত বেশি বিতর্কে জড়িয়ে পড়ছে। আয়োজক দেশ হিসেবে কমনওয়েলথ গেমসে ভারত নিজেদের অর্জনকে উঁচুতে উঠিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছিলো। কিন্তু এবার তীরে এসে তরী ডোবার দশা। একের পর এক খেলোয়াড়
...বিস্তারিত পড়ুন...
 
তারেককে নিয়ে হানিফের বক্তব্যের তীব্র নিন্দায় বিএনপি
ঢাকা, ৬  সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবার নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। সোমবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়।
...বিস্তারিত পড়ুন...
 
ফেইসবুকে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেফতার
চট্টগ্রাম, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): জনপ্রিয় সামাজিক ওয়েব সাইট ফেইসবুককে ব্যবহার করে অভিনব প্রতারণার অভিযোগে পুলিশ চট্টগ্রাম থেকে এক যুবককে গ্রেফতার করেছে। রোববার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। ওই যুবকের প্রকৃত নাম জিয়াউর রহমান, বাবা- মুখলেছুর রহমান, চৌধুরী ভিলা, হামজার বাগ,
...বিস্তারিত পড়ুন...
 
মানবতাবিরোধীদের গ্রহণযোগ্য বিচারই হবে: কামরুল
ঢাকা, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হবে। তিনি বলেন, এ বিচার প্রক্রিয়া নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে জন্য সরকার সর্তক রয়েছে। সব মহলে যেন
...বিস্তারিত পড়ুন...
 
বিমানবন্দরে ছাত্রলীগের হামলা: ১০ হোটেল কর্মচারী আহত
ঢাকা, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): খাবার খেয়ে বিল না দেয়ার জের ধরে এয়ারপোর্ট থানা ছাত্রলীগ কর্মীরা বিমানবন্দরে এয়ারপোর্ট রেস্টুরেন্টে হামলা চালিয়েছে। এই হামলায় ১০ হোটেল কর্মচারী আহত হয়েছে। এসময় হোটেলে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর আড়াইটায় স্থানীয় ছাত্রলীগ নেতা মাকসুদ, আলম ও
...বিস্তারিত পড়ুন...
 
ফরিদপুরে ফেনসিডিলসহ সেনা কর্মকর্তা আটক: মামলা
ফরিদপুর, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): ফরিদপুরের মধুখালী থানার টহল পুলিশ ঢাকাগামী একটি ভলবো পরিবহনে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ সেনা কর্মকর্তা মেজর শিব্বির আহমেদকে গ্রেফতার করেছে। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মহাসিনুল হক জানান, মধুখালী থানার একদল টহল পুলিশ
...বিস্তারিত পড়ুন...
 
দুর্ভোগ, ভোগান্তি নিয়েই বাড়ি ফিরছে মানুষ
শিমুল বিল্লাল, ঢাকা, ৫ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলো ঘরমুখো মানুষের পদচারণায় এখন সরগরম। ঈদ ঘনিয়ে আসায় সকাল থেকে রাত অবধি মানুষের মিছিল এখন টার্মিনালমুখী। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে নানা দুর্ভোগ, ভোগান্তি উপেক্ষা করেই ফিরতে হচ্ছে তাদের।
...বিস্তারিত পড়ুন...
 
প্রশাসনে রদবদল
ঢাকা, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): প্রশাসনে উপসচিব এবং সিনিয়র সহকারী সচিব পর্যায়ে কয়েকজন কর্মকর্তার দফতর বদল হয়েছে। আজ সোমবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। ন্যাশনাল ওশেনোগ্রাফিক রিচার্স ইনস্টিটিউট (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অতিরিক্ত পরিচালক হিসেবে বদলির আদেশাধীন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের ডিভিশনাল এস্টেট অফিসার (উপসচিব) শংকর রঞ্জন সাহাকে চট্টগ্রাম স্থানীয় সরকারের
...বিস্তারিত পড়ুন...
 
এমডিজি অর্জনে দাতাগোষ্ঠীর সাহায্য আশানুরূপ নয়: দারিদ্র্যবিরোধী মঞ্চ
ঢাকা, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে দাতাগোষ্ঠীর প্রতিশ্রুত সাহায্য তেমন আসছে না। জাতীয় আয়ের মাত্র ২ শতাংশ আসছে বৈদেশিক ঋণ হিসেবে। এ ঋণের বেশিরভাগ অংশ আবার দাতা গোষ্ঠীর নিয়োগকৃত পরামর্শক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পেছনেই ব্যয় হয়। সোমবার জাতীয় প্রেসক্লাবে দারিদ্র্যবিরোধী মঞ্চ আয়োজিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে
...বিস্তারিত পড়ুন...
 
মির্জা আব্বাসের জামিনের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদনের শুনানি ৩০ সেপ্টেম্বর
ঢাকা, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিনের স্থগিতাদেশ প্রত্যাহারের  আবেদন করা হয়েছে। মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবীরা সুপ্রিমকোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতির
...বিস্তারিত পড়ুন...
 
তিন কোম্পানির রাইট শেয়ার অনুমোদন
ঢাকা, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): পরিশোধিত মূলধন বাড়াতে আল আরাফা ইসলামী ব্যাংক ও যমুনা ব্যাংকের রাইট শেয়ার প্রস্তাবের অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এছাড়া নতুন পণ্য উৎপাদনে কারখানা সম্প্রসারণের জন্য গোল্ডেনসন কোম্পানির রাইট শেয়ার প্রস্তাবেরও অনুমোদন দিয়েছে এসইসি। সোমবার
...বিস্তারিত পড়ুন...
 
বন্যার্তদের সাহায্যার্থে বাংলাদেশের মেডিকেল টিম পাকিস্তানে
ঢাকা, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): পাকিস্তানের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর দেশটিতে লোকজনের মধ্যে চর্মরোগসহ নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে বাংলাদেশের ৩৮ সদস্যের একটি মেডিকেল টিম এখন পাকিস্তানে অবস্থান করছে। আজ সোমবার বিকেল ৩টায় চিকিৎসক দলটি
...বিস্তারিত পড়ুন...
 
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির মানুষ কলাম্বিয়ার নিনায়ো
ঢাকা, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): এডওয়ার্ড নিনায়ো হারনেন্দেজ (২৪) আর দশটা কলাম্বিয়ান তরুণের মতোই। সে ভালবাসে স্থানীয় রেগেই নাচ, স্বপ্ন দেখে একটি কার মালিক হবার। কারের ব্র্যান্ড হিসেবে তার প্রথম পছন্দ মার্সিডিজ-বেঞ্জ। তার পৃথিবী ভ্রমণের খুব শখ। প্রিয় ব্যক্তির পছন্দের তালিকায় শীর্ষে আছেন জ্যাকি চেন, সিলভেস্টার স্ট্যালন এবং
...বিস্তারিত পড়ুন...
 
লাইলাতুল কদরের ইবাদত শুরু
ঢাকা, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ইসলাম ধর্মালম্বীদের কাছে মহিমান্বিত রাত। সোমবার দিনের সূর্য অস্ত যাওয়ার পর পরই শুরু হয়েছে পবিত্র শবে কদরের প্রস্তুতি। এশা ও তারাবির নামাজ শেষে আল্লাহর ইবাদতে মশগুল হবে মুমিনরা। কদরের নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত চলবে সেহরি পর্যন্ত। হাদিসে বর্ণিত হয়েছে,
...বিস্তারিত পড়ুন...
 
ফের বাকশাল কায়েমের আশঙ্কা প্রমাণ করেছে আ. লীগ: নজরুল
ঢাকা, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নতুন রূপে বাকশাল কায়েমের আশঙ্কার সত্যতা প্রমাণ করেছে আওয়ামী লীগ। আমরা বারবার আশঙ্কা করে বলেছিলাম গণতন্ত্রকে নস্যাৎ করতে আওয়ামী লীগ নতুনরূপে বাকশাল কায়েম করতে চায়। এতদিন প্রকাশ না করলেও গতকাল
...বিস্তারিত পড়ুন...
 
আরো দুটি কোম্পানির আইপিও অনুমোদন
ঢাকা, ৬ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): নতুন দুটি কোম্পানির আইপিও (প্রাথমিক গণ প্রস্তাব) অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কোম্পানি দুটি হচ্ছে, এম আই সিমেন্ট ফ্যাক্টরী এবং দেশবন্ধু পলিমার ইন্ডাস্ট্রিজ। সোমবার এসইসির সভায় এ দুটি কোম্পানির আইপিও প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে বলে এসইসির
...বিস্তারিত পড়ুন...
 
মুফতী হান্নানসহ ১৮ জঙ্গিকে গোপালগঞ্জের আদালতে হাজির
গোপালগঞ্জ, ৬  সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠের জনসভাস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা পুঁতে হত্যা প্রচেষ্টায় রাষ্ট্রদ্রোহ মামলাসহ ৪টি মামলায় হরকাতুল জেহাদ নেতা মুফতী আব্দুল হান্নান মুন্সীসহ ১৮ জেএমবিকে আজ সোমবার গোপালগঞ্জ
...বিস্তারিত পড়ুন...
 
«শুরুপূববর্তী123456পরবর্তীশেষ»

পাতা 4 অব 6


সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.