২১ ভাদ্র, ১৪১৭
৫ সেপ্টেম্বর, রবিবার, ২০১০

প্রথম পাতা
প্রথম পাতায় স্বাগতম
Previous Pause Next
সোনারগাঁওয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: আহত ২০
নারায়ণগঞ্জ, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে সোনারগাঁওয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় ২০/২৫টি দোকান ভাঙচুর ও ৫টি বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
...বিস্তারিত পড়ুন...
 
পদ্মায় ডুবোচরে আটকে আছে ফেরি বরকত: যাত্রীদের দুর্ভোগ
মাদারীপুর, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): শুক্রবার সকাল থেকে মাওয়া-কাওরাকান্দি রুটে পদ্মায় আবারো আটকে পড়েছে রো রো ফেরি ভাষা শহীদ বরকত। ফেরিটি কাওরাকান্দি ঘাট থেকে ১৫ টি ট্রাক, ৫টি ছোটবড় যাত্রীবাহী বাসসহ ২০/২২টি যানবাহন নিয়ে মাওয়া যাচ্ছিল। পথে মাওয়া থেকে ৪ কিলোমিটার দূরে কাওলিয়ারচর-হাজরা
...বিস্তারিত পড়ুন...
 
ট্রেনের টিকেট: আলাদা লাইন নেই মেয়েদের জন্য

শিমুল বিল্লাল, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): ঈদে ট্রেনের অগ্রিম টিকেট সংগ্রহ করতে প্রতিদিনই দীর্ঘ লাইন হচ্ছে। বিশেষ করে সুন্দরবন এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেসের টিকেটের জন্য লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বৃহস্পতিবার সুবর্ণ এক্সপ্রেসের টিকেট সংগ্রহ করতে আসা শাহা রিয়াদ বলেন, সকাল ৬টায় এসে লাইনে দাঁড়িয়েছি, কিন্তু লাইন সামনে

...বিস্তারিত পড়ুন...
 
ব্যাংক খোলা থাকলেও গ্রাহক উপস্থিতি ছিল কম
ঢাকা, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে আমদানি, রফতানি ও ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে শুক্রবার সকাল ৯:৩০ টা থেকে ১২টা পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন হয়েছে। তবে রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে ব্যাংকগুলোতে গ্রাহক উপস্থিতি ছিল কম। বৃহস্পতিবার শুক্র ও শনিবার
...বিস্তারিত পড়ুন...
 
এক ডোজের ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার
ঢাকা, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ঘাতক ব্যাধি ম্যালেরিয়ার একডোজের ওষুধ আবিষ্কার করেছেন। বৃহস্পতিবার জার্নাল সায়েন্সে এ গবেষণার খবর প্রকাশ করা হয়। বলা হচ্ছে, একডোজের এ ওষুধ ম্যালেরিয়ার বংশ বিস্তারে বাধা দেয়। গবেষকরা জানিয়েছেন, এ বছরের শেষের দিকে গবেষণাগারে
...বিস্তারিত পড়ুন...
 
মেক্সিকোতে সৈন্যদের গুলিতে ২৭ মাদক ব্যবসায়ী নিহত
ঢাকা, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): মাদকের স্বর্গরাজ্য মেক্সিকোতে ফের মাদক ব্যবসায়ী ও সৈন্যদের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে কমপক্ষে ২৭ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে দুই সেনা সদস্য। বৃহস্পতিবার তামাউলিপাস রাজ্যে মার্কিন সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। সেনা সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে তারা এ সীমান্তের কাছে টহল দিচ্ছিলেন।
...বিস্তারিত পড়ুন...
 
ঈশ্বর এ বিশ্ব সৃষ্টি করেননি- নতুন গ্রন্থে স্টিফেন হকিং
ঢাকা, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিং বৃহস্পতিবার প্রকাশিত নতুন এক গ্রন্থে বলেছেন, পদার্থ বিজ্ঞানের প্রভূত উন্নয়নের ফলে বলা যায়, বিশ্ব সৃষ্টিতত্ত্বে ঈশ্বরের কোনো স্থান নেই। ১৯৮৮ সালে এ ব্রিফ হিস্ট্রি অব টাইম গ্রন্থের মাধ্যমে তিনি ধর্মকে এক কঠিন প্রশ্নের মুখে ঠেলে দেন। তিনি জানান, মাধ্যাকর্ষণ শক্তির সূত্রের
...বিস্তারিত পড়ুন...
 
ইব্রাহিমকে আমিই হত্যা করেছি: আদালতে কালা
ঢাকা, ২ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): যুবলীগ নেতা ইব্রাহিম হত্যার ঘটনায় এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের ড্রাইভার কামাল হোসেন কালা বৃহস্পতিবার সিএমএম কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে শাওনের পিএস সোহেল জবানবন্দি দেয়নি। মামলা তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশের
...বিস্তারিত পড়ুন...
 
এবার পানি বিশুদ্ধ করতে টি-ব্যাগ
ঢাকা, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): পানির অপর নাম জীবন। পানি ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। কিন্তু বিশ্বজুড়েই বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট। নানাভাবে অতি প্রয়োজনীয় এ পদার্থ দূষিত হচ্ছে। ফলে ভূপৃষ্ঠের তিন-চতুর্থাংশ পানি হওয়া সত্ত্বেও পানীয় জলের সঙ্কট তীব্রতর হচ্ছে। দূষিত পানি পান করে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ঘটছে প্রাণহানি। এ থেকে বাদ যাচ্ছে না পশুপাখিও। তাই
...বিস্তারিত পড়ুন...
 
ইডেন কলেজ ছাত্রী মিতা হত্যাকাণ্ড: ৫ জন আটক
গোপালগঞ্জ, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): ইডেন কলেজের ছাত্রী সাদিয়া নূর মিতা হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া থেকে পুলিশ এদের আটক করে। আটককৃতরা হলো- নিহত মিতার চাচাতো ভাই শামসুর রহমান জনি (২৭), জনির আপন বড় ভাই মো. আনোয়ার মনি (২৯), চাচাতো বোন ইশরাত জাহান শ্রাবনী (১৮), জনির বন্ধু জসিমুল আলম জগরুল (২৮)
...বিস্তারিত পড়ুন...
 
দেশে ফিরেছেন সোহেল তাজ
ঢাকা, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): মহাজোট সরকারের পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এমপি দীর্ঘ সাড়ে ৬ মাস পর  শুক্রবার দেশে ফিরেছেন। সকাল ৬টায় হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে গালফ এয়ারের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। সোহেল তাজের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হচ্ছেন তিনি। সেই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব
...বিস্তারিত পড়ুন...
 
বরগুনায় স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত
বরগুনা, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): জেলা প্রশাসনের অসহযোগিতার অভিযোগে বরগুনায় স্বাস্থ্য বিভাগের কর্মচারী নিয়োগের শুক্রবারের মৌখিক পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বরগুনার সিভিল সার্জন ও নিয়োগ বোর্ডের সদস্য সচিব ডা: এ এইচ এম জহিরুল ইসলাম
...বিস্তারিত পড়ুন...
 
আফগানিস্তানে ন্যাটো হামলায় নিহত ১০
ঢাকা, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): আফগানিস্তানের তাখার প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বিমান হামলায় ১০ বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাসটাক জেলায় এ ঘটনা ঘটে। প্রাদেশিক কর্মকর্তারা এ কথা জানান। নিহতরা আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে এক প্রার্থীর প্রচারণা কর্মী ছিলেন। প্রেসিডেন্ট হামিদ কারজাই এ ঘটনায় দুঃখ প্রকাশ করে
...বিস্তারিত পড়ুন...
 
বিমান চেয়ারম্যানকে সতর্ক করল মন্ত্রণালয়
ঢাকা, ২ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের চেয়ারম্যানের কারণ দর্শানো নোটিশের জবাব অগ্রহণযোগ্য ও অসন্তোষজনক উল্লেখ করে মিডিয়ার সামনে এ ধরনের কথা না বলার জন্য সতর্ক করে দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামালউদ্দিনকে
...বিস্তারিত পড়ুন...
 
ই-মেইলে হুমকি: সাড়ে ৪শ স্থাপনার নিরাপত্তা জোরদার
ঢাকা, ২ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে ই-মেইলে হুমকি দানের প্রেক্ষিতে রাজধানীসহ সারাদেশে সাড়ে ৪শ গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ই-মেইলে হুমকিদাতাকে খুঁজে বের করার জন্য গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম টিম ব্যাপক অভিযান শুরু করেছে।
...বিস্তারিত পড়ুন...
 
সালমানকে গুরু মানলেন সোনাক্ষী
ঢাকা, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): মুক্তির অপেক্ষায় থাকা দাবাং ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত বলিউডের নতুন সেনসেশন সোনাক্ষী সিনহা। এ ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটবে এই নায়িকার। সোনাক্ষী অবশ্য এই ছবিতে তার নায়ক সালমান খানকেই পুরো কৃতিত্ব দিচ্ছেন। এমনকি সালমানকে গুরু হিসেবেও মানছেন তিনি। এ বিষয়ে নয়া এই নায়িকার মন্তব্য, সালমান খানের সিনেমা দেখে আমি বড়
...বিস্তারিত পড়ুন...
 
ইউরো ২০১২’র বাছাই পর্বের ব্যস্ত রাত
ঢাকা, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পর আজই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ইউরো ২০১২ সালের বাছাই পর্বের প্রথম ম্যাচে ভাদুজে স্পেনের প্রতিপক্ষ লিচটেনস্টেইন। এ ম্যাচ ছাড়াও পুরো ইউরোপজুড়ে আজ আরো ২১ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা
...বিস্তারিত পড়ুন...
 
ভোলায় আ.লীগের কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে
ভোলা, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): ভোলায় শুক্রবার আওয়ামী লীগের দুই গ্রুপের পৃথক ইফতার পার্টিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও দলের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের মধ্যে দ্বন্দ্ব কিছুটা রাখ-ঢাক থাকলেও এখন তা অনেকটাই প্রকাশ্যে রূপ নিয়েছে।
...বিস্তারিত পড়ুন...
 
কলম্বিয়ায় মাইন বিস্ফোরণে ১৪ পুলিশ নিহত
ঢাকা, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): কলম্বিয়ার কাকেতা অঞ্চলে ভূমিমাইন মাইন বিস্ফোরণে ১৪ পুলিশ সদস্যের প্রাণহানি ঘটেছে।  বৃহস্পতিবার স্থানীয় পুলিশ কর্মকর্তারা এ কথা জানান। পুলিশের একজন মুখপাত্র বলেন, রাস্তায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ১৪ পুলিশ সদস্য মারা গেছেন। তিনি বলেন, আমরা প্রথমে চার পুলিশ সদস্য মারা
...বিস্তারিত পড়ুন...
 
চট্টগ্রামে জাল টাকাসহ গ্রেফতার ৬
চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): ঈদ সামনে রেখে চট্টগ্রামে জাল টাকা ছড়িয়ে পড়েছে। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট তৈরির বেশ কয়েকটি সিন্ডিকেট। প্রশাসনের কঠোর নজরদারী সত্ত্বেও বন্ধ হয়নি জাল টাকার ছড়াছড়ি। নগরীর বায়েজিদ বোস্তামী থেকে জাল টাকা ব্যবসায় জড়িত ৫ নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে
...বিস্তারিত পড়ুন...
 
দায়িত্ব নিয়েছেন র‌্যাবের নতুন ডিজি
ঢাকা, ২ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নব নিযুক্ত মহাপরিচালক মোখলেছুর রহমান বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন। র‌্যাব সদর দফতরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণকালে র‌্যাবের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত মহাপরিচালক কর্নেল এসএম
...বিস্তারিত পড়ুন...
 
অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল রুখতে সংবিধান সংশোধন হবে: প্রধানমন্ত্রী
ঢাকা, ২ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে কেউ যেন অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল করতে না পারে সেভাবেই সংবিধানকে সংশোধন করা হবে। গণতন্ত্র ও সাংবিধানিক শাসনকে সুসংহত রাখতেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে
...বিস্তারিত পড়ুন...
 
«শুরুপূববর্তী1234567পরবর্তীশেষ»

পাতা 5 অব 7


সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.