২১ ভাদ্র, ১৪১৭
৫ সেপ্টেম্বর, রবিবার, ২০১০

প্রথম পাতা অর্থনীতি বাংলাদেশ চিনির কেজি ৪৭ টাকার মধ্যে রাখা হবে: বাণিজ্যমন্ত্রী
চিনির কেজি ৪৭ টাকার মধ্যে রাখা হবে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ২৮ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ ও চিনির মূল্য কেজিপ্রতি ৪৩ থেকে ৪৭ টাকার মধ্যে রাখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খানআজ বুধবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১১তম টেক্সটাইল ও আন্তর্জাতিক এক্সপো-২০১০-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সেমস্ আয়োজিত ৪ দিনব্যাপী এ প্রদর্শনীতে বিশ্বের মোট ২৬টি দেশের ৪০১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে

বিইসিইএমএস গ্লোবাল-ইউএস অ্যান্ড এশিয়া প্যাসেফিকের সভাপতি ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিএফএফএমইএ-এর সভাপতি হারুন-অর-রশিদ ও বিকেএমইএ-এর সহ-সভাপতি হাবিবুর রহমানমন্ত্রী এ সময় ব্যবসায়ীদের এ শিল্পের কেমিকেল পরিবেশনের জন্য অনুরোধ জানান

ফারুক খান আরো বলেন, সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন অঙ্গীকার পূরণ করে যাচ্ছেবঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন হয়েছে; ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার চলছেযুদ্ধাপরাধীদের বিচারকাজও শুরু হয়েছেআমরা যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিকমানের বিচারকার্য সম্পন্ন করতে চাচ্ছি

বাজারমূল্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারমূল্য ও অসৎ মুনাফাখোর ব্যবসায়ীদের কারণে এক সপ্তাহ আগে চিনির মূল্য বেড়েছিলতাই চিনির মূল্য যাতে আর না বাড়ে, সেজন্য মিলারদের গেট থেকে ৪৩ থেকে ৪৭ টাকার মধ্যে বিক্রির ঘোষণা দিয়েছে সরকারকেউ এর বেশি দাম নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। (শীর্ষ নিউজ ডটকম/ এমআরআর/ এমএনএম/ সস/ ১৮:০৬ঘ.)

 

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.