২৩ ভাদ্র, ১৪১৭
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১০

প্রথম পাতা অর্থনীতি বাংলাদেশ ৪ মাস পরে বাস্তবায়নের শর্তে মজুরি বোর্ডের সুপারিশ মেনে নেবে বিজিএমইএ
৪ মাস পরে বাস্তবায়নের শর্তে মজুরি বোর্ডের সুপারিশ মেনে নেবে বিজিএমইএ

ঢাকা, ২৮ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): ৪ মাস পরে বাস্তবায়নের শর্তে মজুরি বোর্ডের সুপারিশ মেনে নেয়ার ঘোষণা দিলো বিজিএমইএআজ বুধবার বিকেল ৪টায় বিজিএমইএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত গার্মেন্টস মালিকদের সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ'র জরুরি এক যৌথ মতবিনিমিয় সভা শেষে বিজিএমইএ-র সভাপতি আবদুস সালাম মুর্শেদী এ ঘোষণা দেনএ সময় ন্যূনতম মজুরি ঘোষণার পরে সরকারের কাছে পোশাক শিল্পের নিরাপত্তা দাবি করেন তিনি

তিনি বলেন, আমরা ৩ হাজার টাকা মজুরি মেনে নেব; তবে শ্রম আইনে নতুন কোন ধারা সংযোজন করা যাবে নাযে সব মালিক ভাড়া করা ভবনে মিল চালান, তাদের ভবন ভাড়ার ওপর থেকে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে হবেগার্মেন্টস শিল্পের জন্য উৎস কর শূন্য শতাংশ করা, প্রধানমন্ত্রী ঘোষিত ২য় প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়ন এবং চলতি বছরেও প্রণোদনা প্যাকেজ ঘোষণার দাবি জানান তিনিপাশাপাশি তিনি শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা জোরদার করা ও ডরমিটরি তৈরির জন্য বিনা সুদে ৫০০ কোটি টাকা ঋণের দাবি জানান

অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস-বিদ্যুৎ সমস্যায় ১ হাজার ৬০০ কারখানা বন্ধ হয়ে গেছেএ সমস্যার সমাধান না হলে আরো কারখানা বন্ধ হয়ে যাবে

বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান বলেন, গার্মেন্টস শিল্পে এ ধরনের পরিস্থিতি নতুন নয়ধৈর্য ধরে এ পরিস্থিতির মোকাবেলা করতে হবেগার্মেন্টস মালিকদের যৌক্তিক দাবি মেনে না নেয়া হলে এ শিল্প টিকবে নাপ্রধানমন্ত্রী এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন

বিজিএমইএ'র সাবেক সভাপতি মোস্তফা কুদ্দুস বলেন, আগামী ৫ বছর এ সেক্টরে কোন আন্দোলন হবে না, এ নিশ্চয়তা দিতে হবেব্যাংক মালিকরা সরকারের কর্তা ব্যক্তিদের যোগসাজশে তথাকথিত সুশীল সমাজের পরামর্শে এ শিল্পকে ধ্বংস করতে চায়ওয়েজ বোর্ড বাস্তবায়িত হলে শ্রমিকদের মাসিক খরচ ২ হাজার টাকা বেড়ে যাবে

গার্মেন্টস মালিকরা মিডিয়ার প্রতি তীব্র বিষোদগার করে বক্তব্য দিলেও সেলিম ওসমান বলেন, বিষয়গুলো আমরা মিডিয়াতে ঠিকভাবে তুলে ধরতে পারিনিপরে তিনি মিডিয়ার কাছে দুঃখ প্রকাশ করেন

এ সভায় গার্মেন্টস মালিকরা বলেন, তৈরি পোশাক শিল্পখাতের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩ হাজার টাকা মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সুপারিশ সরকারের নাটকএ প্রস্তাব কার্যকর করতে হলে ৬ মাস সময় দিতে হবে

গার্মেন্টস মালিকরা এ খাতে নির্ধারিত ১২ শতাংশ সুদকে ৮ শতাংশ করার ও বিজিএমইএ সভাপতি ডিজেল-ফার্নেস অয়েলে লিটার প্রতি ১৫ টাকা করে ভর্তুকির দাবি জানান

এছাড়া আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিজিএমইএ'র সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা গার্মেন্টস মালিকরা বক্তব্য রাখেন

(শীর্ষ নিউজ ডটকম/ বিইউএফ/ এমএনএম/ সস/ ২১:১১ঘ.)

 

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.