২১ ভাদ্র, ১৪১৭
৫ সেপ্টেম্বর, রবিবার, ২০১০

প্রথম পাতা খেলাধুলা ক্রিকেট ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ আজ শুরু
ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ আজ শুরু

ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডেস্ক): ইংল্যান্ড-পাকিস্তান মধ্যকার ৪ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আজ শুরু হচ্ছেইংল্যান্ডের নটিংহাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলা শুরু হবেএ টেস্ট সিরিজে প্রতিপক্ষের সঙ্গে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় সালমান বাটের দল পাকবাহিনী১৫ বছর পর হেডিংলি টেস্টে পন্টিংদের ৩ উইকেটে হারিয়ে ইতোমধ্যে ফুরফুরে মেজাজে রয়েছে তারাসে জন্য নতুন অধিনায়ক সালমান বাটের নেতৃত্বকে এখন সবাই সমর্থন 

করছেঅস্ট্রেলিয়ার বিপক্ষে ২য় টেস্ট জেতায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের জন্য অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেপ্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ রুপি (৫ হাজার ৯০০ ডলার) করে পুরস্কার দেবে বলে ঘোষণা দিয়েছে পিসিবিঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ ইউনিসের পরিবর্তে দলে আসেন আজহার আলী ও উমর আমিনদ্বিতীয় টেস্টে সাফল্যও দেখিয়েছেন তারাতাই ইংল্যান্ড টেস্টে পরিবর্তনের সম্ভাবনা নেই

অপরদিকে, ইংল্যান্ডও রয়েছে দারুণ ফর্মেএর আগে ক্রিকেটের পরাশক্তি সফরকারী অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট সিরিজে হারানোর পর বাংলাদেশকেও হারিয়ে ছন্দে রয়েছে অ্যান্ড্রু স্ট্রউসের দলতবে ইংল্যান্ড দলে কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছেএ টেস্টে ফিরছেন অফ স্পিনার গ্রেন সোয়ানআজমল শাহজাদ অসুস্থতার কারণে প্রথম টেস্টে বাদ পড়েছেনতার পরিবর্তে দলে আসছেন টিম ব্রেসনানইয়ান মরগান পায়ে চোট পাওয়ায় প্রথম দুটি টেস্ট খেলতে পারবেন নাতার জায়গায় খেলবেন ইয়ান বেল

প্রসঙ্গত, বাকি তিনটি টেস্ট ৬ আগস্ট বার্মিংহাম, ১৩ আগস্ট ওভাল ও ১৮ আগস্ট লর্ডসে অনুষ্ঠিত হবে

(শীর্ষ নিউজ ডটকম/এমএইচ/এস/এমএনএম/০০.২৫ঘ.)

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.