২১ ভাদ্র, ১৪১৭
৫ সেপ্টেম্বর, রবিবার, ২০১০

প্রথম পাতা অফিস আদালত অফিস আদালত সাঈদী ফের ৪ দিনের রিমান্ডে
সাঈদী ফের ৪ দিনের রিমান্ডে

ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পৃথক মামলায় আরো ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় একদিন এবং কদমতলি থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত ড. হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় দুই দফায় ৫ দিন রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা

সিআইডির পরিদর্শক মোজাফফর আহমদ পুনরায় ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট এস কে তোফায়েল হাসান ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন

মামলার প্রতিবেদনে বলা হয়, দুই দফায় ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই এবং জেএমবির বর্তমান প্রধান ভাগিনা শহীদের মুখোমুখি করার জন্য এবং তার দেয়া তথ্য যাচাই করার জন্য ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন

অপরদিকে কদমতলী থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করলে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট রোকসানা বেগম হ্যাপী ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন

মামলার প্রতিবেদনে বলা হয়, জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমান জিজ্ঞাসাবাদে বলেছে, জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর নির্দেশে সে জেএমবিকে সংগঠিত করে তৎপরতা চালিয়ে যাচ্ছিল

সাইদুরের দেয়া তথ্য যাচাই করার জন্য এবং তার সামনে জামায়াতের শীর্ষ তিন নেতাকে মুখোমুখি করার জন্য প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন

তদন্ত কর্মকর্তার ২২ জুলাই-এর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই নিজামী ও মুজাহিদকে  ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়একই মামলায় আজ বৃহস্পতিবার সাঈদীর ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। (শীর্ষ নিউজ ডটকম/এবি/জাই/১৩.৪০ঘ.)

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.