২১ ভাদ্র, ১৪১৭
৫ সেপ্টেম্বর, রবিবার, ২০১০

প্রথম পাতা অফিস আদালত অফিস আদালত সম্পদের তথ্য গোপন মামলায় বেকসুর খালাস মোহাম্মদ নাসিম
সম্পদের তথ্য গোপন মামলায় বেকসুর খালাস মোহাম্মদ নাসিম

ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী  মোহাম্মদ নাসিমের ১৩ বছরের সাজা বাতিল করে তাকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্টএকই সাথে তার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ বাতিল করা হয়েছে আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মো. দস্তদীর হোসেন ও বিচারপতি জহিরুল হকের mgš^‡q গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন

উল্লেখ্য, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৮ ফেব্রুয়ারি ২০০৭ সম্পদের হিসাব চেয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী  মোহাম্মদ নাসিমকে  নোটিশ দেয় দুদক২৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ২৩ মার্চ ২০০৭ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করে দুদকএ মামলায় বিগত ৮ অক্টোবর ২০০৭ সংসদ ভবন সংলগ্ন বিশেষ আদালত তাকে ১৩ বছরের সাজা দেয় এবং তার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেয় মোহাম্মদ নাসিম এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট ৬ আগস্ট ২০০৮ তারিখে স্থগিতাদেশ দেয় এবং তাকে জামিন দেয়পরবর্তীতে কয়েকটি শুনানির পর আজ এ মামলার আদেশ দেয়া হয়

মোহাম্মদ নাসিমের পক্ষে শুনানি করেন এডভোকেট এম. আমিন উদ্দিন, এডভোকেট সাহাব উদ্দিন এবং এডভোকেট এহসানুল করিমঅপরদিকে দুদকের পক্ষে ছিলেন এডভোকেট এম. আজিজ খান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় জানান, তত্ত্বাবধায়ক সরকারের ক্যাঙ্গারু কোর্টে রাজনৈতিকভাবে হয়রানি করতে আমাকে ১৩ বছরের সাজা দেয়া হয়আজ হাইকোর্টের রায়ে এটি মিথ্যা প্রমাণিত হয়েছেএজন্য আমি আনন্দিত। (শীর্ষ নিউজ ডটকম/  জেডএউচ/ জেইউ/ ১৩.৫৫ঘ.)

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.