|
বুড়িগঙ্গায় বিনোদন কেন্দ্র অপসারণের নির্দেশ হাইকোর্টের |
|
ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): বুড়িগঙ্গা নদীর অভ্যন্তরে বিআইডব্লিউটিএ কর্তৃক বাস্তবায়নাধীন বিনোদন কেন্দ্র আগামী ৩০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো: জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। গত ৭ মে দৈনিক প্রথম আলো পত্রিকায় বুড়িগঙ্গা নদীর উদ্ধার করা জায়গায় বিনোদন কেন্দ্র নির্মাণ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হলে মানবাধিকার সংগঠন
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করে। গত ১৬ মে তারিখে আদালত এ সংক্রান্ত রিটের উপর সরকারকে রুল জারি করেন। রুলের শুনানি শেষে বৃহস্পতিবার এই আদেশ দেন আদালত। রিট আবেদনকারীর পক্ষে এডভোকেট মনজিল মোরশেদ এবং সরকার পক্ষে সহকারী এটর্নি জেনারেল নজরুল ইসলাম মামলা পরিচালনা করেন। (শীর্ষ নিউজ ডটকম/জেডএইচ/জাই/এসসি/১৬.১৫ঘ.) |