|
হোটেল শ্রমিক মানিক হত্যা: স্বরাষ্ট্র সচিবকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ |
|
ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): পুলিশের নির্যাতনে চট্টগ্রামে হোটেল শ্রমিক মানিক হত্যা ঘটনায় আদালতের নির্দেশে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আগামী ৭ দিনের মধ্যে দাখিল করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। উল্লেখ্য, গত ১৫ মে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ হোটেল শ্রমিক মানিককে গ্রেফতার এবং নির্যাতন করে মৃত্যুর ঘটনায় হাইকোর্টে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিচ ফর বাংলাদেশ
একটি রিট আবেদন দায়ের করে। এ রিট আবেদনের প্রেক্ষিতে গত ১২ মে স্বরাষ্ট্র সচিবকে ঘটনা সম্পর্কে তদন্ত করে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। ওই তদন্ত কমিটিতে পুলিশ সদস্যকে না রাখার নির্দেশ দেয়া হয়। হিউম্যান রাইটস এন্ড পিচ ফর বাংলাদেশের পক্ষে শুনানি করেন এডভোকেট মনজিল মোরশেদ। (শীর্ষ নিউজ ডটকম/ জেডএইচ/ জেইউ/ সস/ ১৬.০৮ঘ.) |