২৩ ভাদ্র, ১৪১৭
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১০

প্রথম পাতা খেলাধুলা ক্রিকেট লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১০৩/২
লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১০৩/২

ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডেস্ক): ন্যাটিংহাম  টেস্টে লাঞ্চের আগ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ দু্‌ই উইকেটে ১০৩ রানউদ্বোধনী ব্যাটসম্যান এন্ড্রু স্ট্রাউস ৪৫ রানে ও এলিস্টার কুক ৮ রান করে আউট হয়ে যানদুটি উইকেটই নেন ভবিষ্যতের ওয়াসিম আকরাম নামে খ্যাত মোহাম্মদ আমেরদলীয় ৪২ রানের মাথায় ইমরান ফারহাতের হাতে ক্যাচ দিয়ে কুক প্যাভিলিয়নে ফিরে যানএর পর ৯৩ রানের মাথায় উইকেট কিপারের হাতে ক্যাচ দেন অধিনায়ক এন্ড্রু স্ট্রাউস

 

টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ডইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এটি

চার ম্যাচ টেস্টের সিরিজে সমানভাবে প্রতিদন্দ্বিতা করতে চায় সালমান বাটের দলপ্রথম টেস্টে ভাল করে ধারাবাহিকতা ঠিক রাখতে চান পাকরা১৫ বছর পর হেডিংলি টেস্টে পন্টিংদের ৩ উইকেটে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে তারাঅস্ট্রেলিয়ার বিপক্ষের দলটিই মাঠে নেমেছে আজকোন পরিবর্তন করেনি পিসিবিএ তরুণদের উপর সবার আস্থা রয়েছেতাই পরিবর্তন আনা হয়নিএ টেস্ট জয়ে পাকিস্তান তাদের ১৫ বছরের বন্ধ্যাত্ব ঘোঁচাতে পেরেছে

এদিকে ইংল্যান্ডও দারুণ ফর্মে রয়েছেসফরকারী অস্ট্রেলিয়াকে দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি, পাঁচ ম্যাচ সিরিজের ওয়ান্ডে ও তিন ম্যাচ সিরিজের টেস্টে হারানোর পর বাংলাদেশকে তিন ম্যাচ সিরিজের ২-১-এ হারিয়ে ছন্দে রয়েছে এন্ড্রু স্ট্রাউসের দল

ইংল্যান্ড দলে কয়েটি পরিবর্তন আনা হয়েছেএ টেস্টে ফিরছেন অফস্পিনার গ্রেন সোয়ানআজমল শাহজাদ অসুস্থতার কারণে প্রথম টেস্টে থেকে বাদ পড়েছেনতার পরিবর্তে টিম ব্রেসনানইয়ান মরগান পায়ে চোট পেয়েছেন বাংলাদেশের সাথে ওয়ান্ডে খেলার সময়তিনি সেরে না ওঠায় প্রথম দুই টেস্ট খেলতে পারবেন নাতার জায়গায় খেলবেন ইয়ান বেল

আগামী ৬ আগস্ট বার্মিংহাম, ১৩ আগস্ট ওভাল, ও ১৮  আগস্ট লর্ডসে বাকি তিনটি টেস্ট অনুষ্ঠিত হবে। (শীর্ষ নিউজ ডটকম/ এমএইচ/ সস/ ১৮.১৬ঘ.) 

 

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.