|
৯ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি |
|
ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): সচিব পদে ৯ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হচ্ছেন- পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মো. সাহাব উল্লাহ, বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক ফজলে কবির, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার মো. আসাদুজ্জামান, খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব বরুণ দেব মিত্র, মুক্তিযুদ্ধ বিষয়ক
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উজ্জল বিকাশ দত্ত, সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. গোলাম হোসেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী এবং পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত সচিব বেগম রীতি ইব্রাহিম। একই সাথে পদোন্নতিপ্রাপ্ত সচিবগণকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং সদস্য পদে পদায়ন করা হয়েছে। বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক ফজলে কবিরকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বপদে বহাল রাখা হয়েছে। এদিকে পৃথক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক (ডিসি) পদে ৩ কর্মকর্তার দফতর বদল হয়েছে। জয়পুরহাটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম সিলেটের জেলা প্রশাসক এবং খুলনা পরিবেশ অধিদফতরের পরিচালক (উপসচিব) অশোক কুমার বিশ্বাসকে জয়পুরহাটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। (শীর্ষ নিউজ ডটকম/ এমএইচ/ জেইউ/ সস/ ১৬.৪০ ঘ.) |