২৩ ভাদ্র, ১৪১৭
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১০

প্রথম পাতা অর্থনীতি বাংলাদেশ আইসিবি পরিচালিত ১৮টি মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
আইসিবি পরিচালিত ১৮টি মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত ৮টি মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছেএছাড়া আইসিবি ইউনিট ফান্ড, পেনসন ফান্ডেরও লভ্যাংশ ঘোষণা করা হয়েছেআজ বৃহস্পতিবার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ভবনে অবস্থিত আইসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে ২০০৯-১০ অর্থ বছরের জন্য সবকটি ফান্ডের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আইসিবি ১ম মিউচ্যুয়াল ফান্ডের জন্য

৪০০ শতাংশ, ২য় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ২০০ শতাংশ, ৩য় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১৪০ শতাংশ, চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১২৫ শতাংশ, ৫ম আইসিবি মিউচ্যুয়াল ফন্ডের জন্য ১০০ শতাংশ, ষষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৭৫ শতাংশ, ৭ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৭০ শতাংশ এবং অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়এছাড়া আইসিবি ইউনিট ফান্ডের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে

এদিকে একই সময়ে আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছেঘোষিত লভ্যাংশ অনুযায়ী- আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৫০ শতাংশ, আইসিবি এএমসিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৩৫ শতাংশ, আইসিবি এএমসিএল ফাস্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৩৫ শতাংশ, আইসিবি এএমসিএল ২য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ২২ শতাংশ, আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ডের (১০ মাসের) জন্য ১৪ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কীম ওয়ানের (৬ মাসের) জন্য ১১.৫ শতাংশ এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের (৫ মাসের) জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে

আইসিবি এএমসিএল ইউনিট ফান্ডের জন্য ৩০ শতাংশ এবং আইসিবি পেনসন হোল্ডারস ইউনিট ফান্ডের জন্য ২৮ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়েছেউল্লেখ্য, পেনসন ফান্ডের জন্য এর আগে প্রথম ভাগের জন্য ৯ শতাংশ লভ্যাংশ নগদ বিতরণ করা হয়েছেএসব ফান্ডের রেকর্ড ডেট আগামী ১২ আগস্ট নির্ধারণ করা হয়েছে। (শীর্ষ নিউজ ডটকম/ এএম/ সস/ ১৭.৪০ঘ.)      

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.