২১ ভাদ্র, ১৪১৭
৫ সেপ্টেম্বর, রবিবার, ২০১০

প্রথম পাতা অর্থনীতি বাংলাদেশ বিনিয়োগ বাড়াতে বিআইএফ তহবিলকে কোম্পানিতে রূপান্তর
বিনিয়োগ বাড়াতে বিআইএফ তহবিলকে কোম্পানিতে রূপান্তর

ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): দেশের বৃহৎ অবকাঠামোর উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ডকে (বিআইএফএফ) কোম্পানি হিসেবে গঠন করা হচ্ছে বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন করা হয়প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেনবৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান তিনি বলেন, দেশের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ অত্যন্ত জরুরিসরকার তার নিজস্ব বিনিয়োগের পাশাপাশি বেসরকারি

বিনিয়োগ বাড়াতে বিভিন্ন কার্যক্রম নিয়েছেপাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে

আবুল কালাম আজাদ আরও বলেন, এটি সমপূর্ণ সরকার নিয়ন্ত্রণাধীন একটি লিমিটেড কোম্পানিএর শতকরা ৭০ শতাংশ মালিকানা থাকবে অর্থ মন্ত্রণালয়ের, বাকি ৩০ শতাংশ অন্যান্য মন্ত্রণালয়ের

পরবর্তীতে বেসরকারি বিনিয়োগকারীদের সমবিনিয়োগের মাধ্যমে আনুপাতিক হারে এর অংশীদার হওয়ার সুযোগ রাখা হয়েছে 

কোম্পানির মূলধন ধরা হয়েছে- দশ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ষোল শ কোটি টাকাকোম্পানির পরিচালনার জন্য সাত সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠনের প্রস্তাব করা হয়েছেপ্রয়োজনে এর সদস্য সংখ্যা আরও বাড়ানো যাবে

বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন ও অ্যাডমিনিস্ট্র্রেটিভ ট্রাইব্যুনাল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট- এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন করা হয়

জলবায়ু ট্রাস্ট আইন প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ইতিমধ্যে ১৪শ কোটি টাকা বরাদ্দ করা হয়েছেফান্ড যথাযথভাবে পরিচালনার জন্য গত ২৪ আগস্ট একটি নীতিমালার অনুমোদন করে মন্ত্রিসভাঅনুমোদিত নীতিমালা অনুযায়ী পরবর্তীতে আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী খসড়া আইনটি তৈরি করা হয়

অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিয়ম ও শর্তাবলী নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্টে সংশোধন আনা হয়

(শীর্ষ নিউজ ডটকম/আরএইচ/এসএম/১৫৫৩ঘ.)

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.