২৩ ভাদ্র, ১৪১৭
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১০

প্রথম পাতা দেশের আরো খবর দেশের আরো খবর ইন্টারপোলের রেড নোটিশ: পালিয়ে বেড়াচ্ছে ৭২ ভয়ঙ্কর খুনি
ইন্টারপোলের রেড নোটিশ: পালিয়ে বেড়াচ্ছে ৭২ ভয়ঙ্কর খুনি

ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): ইন্টারপোলের রেড নোটিশ মাথায় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের ৭২ জন ভয়ঙ্কর খুনিএদের সকলের বিরুদ্ধে নরহত্যার অভিযোগ রয়েছেএসব খুনিদের মধ্যে ২০ জনকে ইন্টারপোলের অপারেশন ইনফ্রা রেড-২০১০-এর আওতায় খোঁজা হচ্ছেগত ৩ মে থেকে ৩০ জুলাই পর্যন্ত ইন্টারপোলের আওতাক্তুক্ত ২৯টি দেশের সাড়ে ৪শ অপরাধীর অবস্থান সনাক্ত করার প্রক্রিয়া চলেপুলিশ সদর 

দফতরের ইন্টারপোল ডেস্ক এর দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, বিভিন্ন সময়ে পুলিশ সদর দফতর নরহত্যাসহ গুরুতর অপরাধের সাথে জড়িত ৭২ জন বাংলাদেশি নাগরিকের নাম ইন্টারপোলের সদর দফতরে পাঠায়এর মধ্যে অপারেশন ইনফ্রা রেড-২০১০ এর জন্য ২০ জন খুনির নাম পাঠানো হয় ইন্টারপোল সদর দফতরে কয়েকমাস আগেএই তালিকায় রয়েছে, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা আবদুর রশিদ খন্দকার, আবদুল মাজেদ, এএম রাশেদ চৌধুরী, শরিফুল হক ডালিম, এএইচএমবি নূর চৌধুরী ও মোসলেমউদ্দিন খানজেল হত্যা মামলায় অভিযুক্ত নাজমুল হোসেন খান আনসার, কিশমত হাশেম ও শরিফুল হোসেন আহমদ, এমপি আহসানউল্লাহ মাস্টার হত্যায় অভিযুক্ত দীপু নুরুল ও মজনু আহমেদ, ২১ আগস্টের গ্রেনেড হামলায় অভিযুক্ত মাওলানা তাজউদ্দিন আহমেদ, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, তানভীরুল ইসলাম জয়, মাসুদ মোল্লা, জিসান, রবিন, জাহিদ রহমান, হাশেম ও মকবুল হোসেনপুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি প্রশাসন নব বিক্রম কিশোর ত্রিপুরা শীর্ষ নিউজ ডটকমকে জানান, অপারেশন ইনফ্রা রেড-২০১০- এর সুবাদে ইন্টারপোলের মাধ্যমে বঙ্গবন্ধু ও জেল হত্যা মামলায় বেশ কয়েকজন অভিযুক্তের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছেকূটনৈতিক চ্যানেলে এদের স্বদেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছেএদের মধ্যে বঙ্গবন্ধুর খুনি এএম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়ায় এবং এসএইচএমবি নূর চৌধুরী কানাডায় বসবাস করছেনজেল হত্যা মামলায় অভিযুক্ত নাজমুল হোসেন আনসার ও কিশমত হাশেম কানাডায় বসবাস করছেনএই মামলার অপর অভিযুক্ত শরিফুল হোসেন আহমদ এর অবস্থান জানা যায়নিঅন্যদিকে ২১ আগস্টের গ্রেনেড হামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন নেপাল কারাগারে আটক রয়েছে বলে ইন্টারপোল বাংলাদেশ পুলিশ সদর দফতরকে নিশ্চিত করছে

(শীর্ষ নিউজ ডটকম/এআরটি/এসআর/এসসি/১৮.০০ঘ.)

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.