২৩ ভাদ্র, ১৪১৭
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১০

প্রথম পাতা রাজনীতি বাংলাদেশ সংবিধান সংশোধন কমিটি ভেঙে দেয়ার দাবি মওদুদের
সংবিধান সংশোধন কমিটি ভেঙে দেয়ার দাবি মওদুদের

ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি ভেঙে দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদতিনি বলেন, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের জন্য সরকারি এবং বিরোধীদলের সমানসংখ্যক সদস্যের সমন্বয়ে এ কমিটি গঠন করতে হবেবর্তমান কমিটি একদলীয়এই কমিটি যদি সংবিধান সংশোধান করে তাহলে তা বিতর্কিত হবেবৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে

রিটায়ার্ড আর্মড ফোর্সেস সোলজারস এসোসিয়েশন (রাফ্‌সা) আয়োজিত ৭২-এর সংবিধান সংশোধন, বিশেষ কমিটির ধরন এবং নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

রাফ্‌সার উপদেষ্টা সাবেক মন্ত্রী টি এম গিয়াসউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপি নির্বাহি কমিটির সদস্য রাজিয়া আলিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সানাউল্লাহ মিয়া, রাফ্‌সা চেয়ারম্যান শহিদ চৌধুরী, মহাসচিব বকুল হাজী প্রমুখ বক্তৃতা করেন

ব্যারিস্টার মওদুদ বলেন, আইন-শৃঙ্খলার অবনতি, তেল, গ্যাস, বিদ্যুৎ সংকটসহ মানুষের মৌলিক অধিকার উপেক্ষা করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে সরকার বেশ চতুরতার সাথে ৭২-এর সংবিধান পুনর্বহাল ও যুদ্ধাপরাধ ইস্যু সামনে নিয়ে এসেছেবর্তমানে মিডিয়া এসব বিষয় নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে 

মানুষের মৌলিক সমস্যা নিরসনে, গণতন্ত্রকে সুরক্ষিত করতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান

এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ৭২ এর সংবিধানে ফিরতে হলে বিএনপির সাথে আলোচনা করতে হবেসংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিকে তিনি বাকশাল পুনর্গঠন কমিটি হিসেবে আখ্যা দেন

(শীর্ষ নিউজ ডটকম/কেএইচ/জেএ/এনএম/ ২১:৩০ ঘ.)

 

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.