২৩ ভাদ্র, ১৪১৭
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১০

প্রথম পাতা দেশের আরো খবর দেশের আরো খবর জামায়াতসহ ১২ ধর্মভিত্তিক দলের নিবন্ধন বাতিল হচ্ছে
জামায়াতসহ ১২ ধর্মভিত্তিক দলের নিবন্ধন বাতিল হচ্ছে

মোহাম্মদ সাইফুদ্দিন, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক ১২টি  রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হতে পারেসরকার সংবিধান সংশোধন করে ৭২ সালের সংবিধানে ফিরে গেলে নিষিদ্ধ হবে ধর্মভিত্তিক রাজনৈতিক দলফলে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ৯০/এইচ ধারা অনুসারে এসব রাজনৈতিক দলের নিবন্ধনও বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)নিবন্ধিত ৩৮টি দলের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্য জোট,

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশ খেলাফত আন্দোলনসহ আরো দুই একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হতে পারেনিবন্ধন বাতিল করা হলে ধর্মভিত্তিক দলের বর্তমান সংসদ সদস্যদের (এমপি) পদ বাতিল হওয়ার আশঙ্কাও রয়েছে

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন জানান, সংবিধান অনুযায়ী সরকার ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করলে ইসি তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেবেআরপিও অনুযায়ী কোনো কারণে সরকার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করলে ইসি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করবে

আইন অনুযায়ী ধর্মীয় অনুশাসন ও ধর্মীয় নিয়ম-কানুন প্রতিষ্ঠা এবং ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে এমন সব দলকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হয়

(শীর্ষ নিউজ ডটকম/ এনএম/ এসসি/১৯.৩০ঘ.)

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.