২৩ ভাদ্র, ১৪১৭
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১০

প্রথম পাতা দেশের আরো খবর দেশের আরো খবর ১৭ আগস্টের মধ্যেই কেমিক্যাল গোডাউন অপসারণ: শিল্পমন্ত্রী
১৭ আগস্টের মধ্যেই কেমিক্যাল গোডাউন অপসারণ: শিল্পমন্ত্রী

ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে ক্ষতিকারক কেমিক্যাল গুডাউন ১৭ আগস্টের মধ্যে অপসারণ করতে হবেএ জন্য আর কোন সময় বৃদ্ধি করা হবে নাআজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত পুরান ঢাকার ব্যবসায়ীদের সমস্যা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ কথা বলেনতিনি বলেন, বর্তমান সরকার শিল্প ও বাণিজ্যবান্ধব। 

তাই প্লাস্টিক শিল্পের জন্য কেরানীগঞ্জে আলাদা পল্লী করার উদ্যোগ নিয়েছে সরকারদরকার হলে কেমিক্যালের জন্যও আলাদা শিল্প এলাকা গড়ে তোলা হবে

ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী এমএ সাত্তার, সংসদ সদস্য ডা. মোস্তোফা জালাল মহিউদ্দিন প্রমুখ

(শীর্ষ নিউজ ডটকম/বিইউএফ/এস/এসসি/১৯.৪৩ ঘ.)

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.