২১ ভাদ্র, ১৪১৭
৫ সেপ্টেম্বর, রবিবার, ২০১০

প্রথম পাতা দেশের আরো খবর দেশের আরো খবর পুলিশের ৫৮ শীর্ষ কর্মকর্তা পদোন্নতির জন্য মনোনীত
পুলিশের ৫৮ শীর্ষ কর্মকর্তা পদোন্নতির জন্য মনোনীত
ঢাকা, ২৯ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): পুলিশের ৫৮ কর্মকর্তা পদোন্নতির জন্য মনোনীত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখায় বিভাগীয় পদোন্নতি কমিটির বৈঠকে আজ এ ৫৮ কর্মকর্তার পদোন্নতি প্রদানে সম্মতি দেয়া হয়পদোন্নতির জন্য ৪ জন মনোনীত হয়েছেন অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) ও ২ জন পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে, ১০ জন পুলিশ সুপার (চলতি দায়িত্ব) ও ৬ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার পদে ও ৩৬ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার 

পদে পদোন্নতি প্রদানে সিদ্ধান্ত নেয়া হয়অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতির জন্য মনোনীতরা হলেন-ডিটেকটিভ ট্রেনিং স্কুলের কমান্ডেন্ট আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মন্ডল, খুলনা রেঞ্জের ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ঢাকা আরআরএফের (রেঞ্জ রিজার্ভ ফোর্স) কমান্ডেন্ট নজরুল ইসলাম, কুমিল্লার পুলিশ সুপার শফিকুল ইসলাম ও ঢাকার পুলিশ সুপার ইকবাল বাহার

(শীর্ষ নিউজ ডটকম/এসআর/এস/এসসি/২১.১০ঘ.)  

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.