২৩ ভাদ্র, ১৪১৭
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১০

প্রথম পাতা রাজনীতি বাংলাদেশ নির্দিষ্ট কর্মসূচিতে ভাবমূর্তি রক্ষার চেষ্টা বিএনপির
নির্দিষ্ট কর্মসূচিতে ভাবমূর্তি রক্ষার চেষ্টা বিএনপির
খালিদ হোসেন, ৩০ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): নির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক ভাবমূর্তি টিকিয়ে রাখার চেষ্টা করছে বিএনপিবিএনপি ও এর অঙ্গ সংগঠনের কমিটিগুলো সক্রিয় না থাকার কারণে এ কৌশল অবলম্বন করছে দেশের প্রধান বিরোধী দল বিএনপির একটি সূত্র জানায়, সাংগঠনিক দুর্বলতার কারণে জামায়াতের শীর্ষ নেতারা আটক হওয়ায় তারা  কোনো কঠোর কর্মসূচিতে যাবে নানির্দিষ্ট গুটিকয়েক স্থানে মানববন্ধন, 

গণঅনশন আর কিছু লোকের সমাবেশ ঘটিয়ে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে দলটিযদিও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, চসিক নির্বাচন এবং ২৭ জুন দেশব্যাপী হরতালে বিএনপি সফলতা দাবি করেছেকিন্তু দলের ভেতর  এটাকে সফল বলে দেখা হচ্ছে না। কারণ, সাংগঠনিকভাবে এ বিজয় অর্জনের সামর্থ্য বিএনপির নেইক্ষমতাসীন দলের ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী না দেয়ার ফলে নির্বাচনগুলোর বিজয়কে নিজেদের অর্জন দাবি করা যাচ্ছেঅতীতের হরতালের অভিজ্ঞতা সাধারণ মানুষকে ভীত-সন্ত্রস্ত করে রেখেছেহরতাল সফল করার পেছনে সাধারণ মানুষের মধ্যে ভীতিই ছিল বিএনপির পুঁজি

সূত্র জানায়, রাজনীতির মাঠ গরম করতে না পারলেও চৌধুরী আলম ইস্যুকে ভিত্তি করে রাজনীতির অঙ্গনে টিকে থাকতে আপ্রাণ  চেষ্টা করছে বিএনপি

রাজনৈতিক সঙ্গী জামায়াতের  দুরবস্থা এবং অভ্যন্তরীণ কোন্দল কাটিয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী করা সম্ভব হচ্ছে না বলেও  সিনিয়র নেতাদের ভেতর চাপা ক্ষোভ বিরাজ করছেঅভ্যন্তরীণ কোন্দল নিরসনে কেউ কেউ উদ্যোগ নিলেও কয়েকজনের হস্তক্ষেপে তা আর হয়ে উঠছে নাদলে গ্রুপিংয়ের কারণে কমিটিগুলো সক্রিয় করা যাচ্ছে নাবিএনপিতে চেয়ারপার্সন, সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মহাসচিব এই ৩ গ্রুপ সৃষ্টি করে এক শ্রেণীর নেতা তৃণমূল পর্যায়ের কমিটিতে তাদের অনুসারীদের পদে বসানোর প্রতিযোগিতায় আছে তবে গ্রুপিং সৃষ্টির কারণে বসে নেই দলের কোণঠাসা নেতারাওএ ব্যাপারে দলের চেয়ারপার্সনকে ভুলও বোঝানো হচ্ছেতবে কোণঠাসা নেতারা নিজেদের দলে জাহির করতে না পারলেও কমিটিতে তাদের লোক বসানোর চেষ্টা চালাচ্ছেআর তা না পারলে কমিটি যাতে না হয়, সেজন্য চালাচ্ছে জোর প্রচেষ্টাফলে তৃণমূল  পর্যায়েও সবল নেই বিএনপি ও এর অঙ্গ সংগঠন

(শীর্ষ নিউজ ডটকম/ কেএইচ/ এনএম/ এস/ ০০:১৭ ঘ.)

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.