২৩ ভাদ্র, ১৪১৭
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১০

প্রথম পাতা দেশের আরো খবর দেশের আরো খবর নীলফামারী বিএফএ ডিলারদের অনির্দিষ্টকালের জন্য সার উত্তোলন বন্ধ
নীলফামারী বিএফএ ডিলারদের অনির্দিষ্টকালের জন্য সার উত্তোলন বন্ধ

নীলফামারী, ৩০ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) নীলফামারী জেলা ইউনিট ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত মঙ্গলবার সকাল থেকে সব ধরনের রাসায়নিক সার উত্তোলন বন্ধ করে দিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেধর্মঘটের আজ চতুর্থ দিনেও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই সরকারের সংশ্লিষ্ট বিভাগের সার ডিলাররা বলছেন, সরকার চীন থেকে আমদানি করা নিম্নমানের ইউরিয়া সার 

পার্বতীপুর বাফার গুদামে মজুদ করে রেখেছেএ সার ডিলারদের মাঝে সরবরাহের চেষ্টা করা হচ্ছেকাজেই নিম্নমানের সার সরবরাহ বন্ধ করতে হবে এবং যমুনা সার কারখানায় উৎপাদিত সার সরবরাহ দিতে হবেনীলফামারী জেলা সদরে স্থাপন করতে হবে বাফার গুদামএই ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়েছেযতক্ষণ পর্যন্ত দাবি মেনে না নেয়া হবে, ততক্ষণ পর্যন্ত জেলার ৭৫জন রাসায়নিক সার ডিলার পার্বতীপুর বাফার গুদাম থেকে সার উত্তোলন করবেন না

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে জেলার কৃষকেরা কমপক্ষে শতকরা ৮০ ভাগ জমিতে আমনের চারা রোপণ করেছেনআমন ক্ষেতে প্রথম ডোজ ইউরিয়া সার প্রয়োগ শুরু করেছে কৃষকজেলার ডিলারদের কাছে এখন পর্যন্ত ১ হাজার ৭ শ মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছেডিলারদের অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট সম্পর্কে কৃষি বিভাগকে আগাম কিছু তারা জানায়নি

এলাকাবাসী জানায়, ধর্মঘটের কারণে ইউরিয়া সংকট সৃষ্টি হলে চলতি রোপা আমন আবাদ মার খাওয়ার আশঙ্কা করা হচ্ছেজেলা কৃষি সম্প্রসারণ অফিস জানিয়েছে, এবারে জেলায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছেএর মধ্যে হাইব্রিড ২ হাজার ৫ শ হেক্টর,  উচ্চ ফলনশীল ১ লাখ ১০ হাজার ৬৪০ হেক্টর ও স্থানীয় জাতের ১ হাজার ৮৬০ হেক্টরউৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৯ হাজার ৭ শ মেট্রিক টন চালকৃষিনির্ভর জেলা নীলফামারীর কৃষকেরা আষাঢ় মাসের প্রথম সপ্তাহ থেকে আমনের চারা রোপণের কাজ শুরু করেছেইতোমধ্যে ৯২ হাজার হেক্টর জমিতে চারা রোপণের কাজ শেষ হয়েছেঅবশিষ্ট জমিতে চারা রোপণের জন্য কৃষক জমি তৈরির কাজ শুরু করে দিয়েছেযেসব জমিতে আগাম চারা রোপণ করা হয়েছে, সেসব জমিতে সার প্রয়োগ জরুরি হয়ে পড়েছেকিন্তু রাসায়নিক সার ডিলাররা ধর্মঘটে যাওয়ার কারণে কৃষক ইউরিয়া সার পাচ্ছেন নাতারা ইউরিয়া সারের জন্য ধরনা দিয়ে ফিরছে

(শীর্ষ নিউজ ডটকম/ প্রতিনিধি/ এনএম/ ০০.১০ঘ.)

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.