|
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্নের দাবিতে আজ একত্রিত হচ্ছে মিরপুরবাসী |
|
ঢাকা, ৩০ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): একাত্তরের মানবতাবিরোধী খুনি-ঘাতকদের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আজ শুক্রবার বিকেলে একত্রিত হচ্ছে মিরপুরবাসী। আমরা জেগে আছি শীর্ষক এ কর্মসূচির আয়োজন করেছে মিরপুরের সংগঠন মনন। যুদ্ধাপরাধীদের বিচারের এ কর্মসূচিতে মিরপুরবাসী ছাড়াও আরো বিভিন্ন সংগঠন অংশ নেবে। এ সময় তারা বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে জল্লাদখানা পর্যন্ত পদযাত্রা করবে বলে জানিয়েছেন
কর্মসূচির সমন্বয়কারী আতিকুর রহমান। অনুষ্ঠানে সেক্টর কমান্ডার্স ফোরাম, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযুদ্ধ জাদুঘর, ওয়ার ক্রাইম ফেক্টস ফাইন্ডিংস কমিটি, গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামসহ স্থানীয় ও জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। (শীর্ষ নিউজ ডটকম/এনএম/ এস/০০.২৩ ঘ.) |