২৩ ভাদ্র, ১৪১৭
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১০

প্রথম পাতা খেলাধুলা ক্রিকেট আমার বিদায়ের জন্য এএফএ দায়ী : ম্যারাডোনা
আমার বিদায়ের জন্য এএফএ দায়ী : ম্যারাডোনা

ঢাকা, ৩০ জুলাই (শীর্ষ নিউজ ডেস্ক):  আর্জেন্টিনার ফুটবলের ঈশ্বর বলে খ্যাত ডিয়াগো ম্যারাডোনা বলেছেন, আমার বিদায়ের জন্য আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ)-র কতিপয় লোক দায়ীতিনি অভিযোগ করেন, আর্জেন্টিনার ফুটবল দলের কোচের পদে পুনরায় বহাল না হওয়ার জন্য এএফএ-র চেয়ারম্যান হুলিও গ্রাডোনা ও ম্যানেজার কার্লোস বিলার্ডো ষড়যন্ত্র করেছেনসর্বকালের সেরা খেলোয়াড় ম্যারাডোনাকে বাদ দিয়ে গত মঙ্গলবার নতুন করে চুক্তি করার পর প্রথম মুখ খুললেন তিনি

রাজধানী বুয়েন্স আয়ার্সে এক মিডিয়া কনফারেন্সে এএফএ-র চেয়ারম্যান হুলিও গ্রাডোনাকে মিথ্যাবাদী ও ম্যানেজার কার্লোস বিলার্ডোকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেন ম্যারাডোনাম্যারাডোনা সম্মেলনে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েনতিনি বলেন, দলের এক কঠিন সময়ে আমাকে দায়িত্ব দেয়া হয়দলে ব্যাপক বিশৃঙ্খলা বিরাজ করছিলআমি সেখান থেকে দলকে উঠিয়ে এনে বিশ্বকাপের উপযোগী হিসেবে গড়ে তুলেছিআফ্রিকায় আয়োজিত বিশ্বকাপ ফুটবল-২০১০-এ মেসিরা ভালো সূচনাও করেছিলতবে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে যাওয়ার পর আসর থেকে বিদায় নেয় ম্যারাডোনার দল আর্জেন্টিনাসম্মেলনে লিখিত বক্তব্যে ম্যারাডোনা বলেন, সোমবার আমি গ্রাডোনার সাথে কথা বলিআমাকে শর্ত দেয়া হয়, আমার কোচিং স্টাফদের কয়েকজনকে বাদ দিতে হবে, যা আমার পক্ষে সম্ভব নয়তখন আমি বুঝতে পারলাম, তারা চায় না আমি দ্বিতীয়বার আর্জেন্টিনার কোচ হইআর এ সুযোগ কাজে লাগিয়েছে এএফএ-র কতিপয় সুযোগ সন্ধানী!

(শীর্ষ নিউজ ডটকম/এমএইচ/আবি/০১:৫৫ঘ.)

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.