২১ ভাদ্র, ১৪১৭
৫ সেপ্টেম্বর, রবিবার, ২০১০

প্রথম পাতা দেশের আরো খবর দেশের আরো খবর আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত, আহত ১
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত, আহত ১

চট্টগ্রাম, ৩০ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): আরব আমিরাতের রাফা এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছেন নিহতরা হলেন, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আব্দুল হান্নান (৩৮) ও সিলেটের গোয়াইনঘাটের মুজিবুর রহমান (৩৬) তার পিতার নাম রমিজ আলী এ ছাড়া আহত হয়েছেন আরো একজন তার পরিচয় পাওয়া যায়নি আরব আমিরাত থেকে টেলিফোনে প্রবাসী বাংলাদেশি কামরুল ইসলাম জানান, আরব আমিরাতে বৃহস্পতিবার বিকেলে কর্মস্থল থেকে ফেরার

 

পথে উম্মুল খৈয়াম রাস আল খাইমা প্রধান সড়কের রাফা এলাকায় তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে করে ঘটনাস্থলেই আব্দুল হান্নান ও মুজিবুর রহমানের মৃত্যু হয় আহত হয় অপর এক বাংলাদেশি আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উম্মুল খৈয়াম হাসপাতালে ভর্তি করা হয়েছে

নিহত দুজনের লাশও হাসপাতালের মর্গে রাখা হয়েছে প্রবাসী বাঙালিরা দুজনের লাশ দেশে পাঠাতে দূতাবাসের সাথে যোগাযোগ করছেন

(শীর্ষ নিউজ ডটকম/এসআই/০২:৪০ঘ.)

 

                                        

 

 

সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.