২১ ভাদ্র, ১৪১৭
৫ সেপ্টেম্বর, রবিবার, ২০১০

প্রথম পাতা বিনোদন
বিনোদন
নানা আয়োজনে দৃক গ্যালারির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ঢাকা, ৪  সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): এক পা দুই পা করে বাইশ বছরে পা রাখল দৃক গ্যালারি। আজ ছিল দৃক গ্যালারির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ বিকেলে দৃক গ্যালারিতে আলোচনা, আলোকচিত্র ও থার্ড জেন্ডার বা হিজড়াদের জীবনভিত্তিক তথ্যচিত্র নিয়ে এক ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেক শ্রম আর ভালোবাসায় ২১ বছর পূর্ণ করল প্রতিষ্ঠানটি।
...বিস্তারিত পড়ুন...
 
সালমানকে গুরু মানলেন সোনাক্ষী
ঢাকা, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): মুক্তির অপেক্ষায় থাকা দাবাং ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত বলিউডের নতুন সেনসেশন সোনাক্ষী সিনহা। এ ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটবে এই নায়িকার। সোনাক্ষী অবশ্য এই ছবিতে তার নায়ক সালমান খানকেই পুরো কৃতিত্ব দিচ্ছেন। এমনকি সালমানকে গুরু হিসেবেও মানছেন তিনি। এ বিষয়ে নয়া এই নায়িকার মন্তব্য, সালমান খানের সিনেমা দেখে আমি বড়
...বিস্তারিত পড়ুন...
 
নাম্বার ওয়ান শাকিব খান
মনোয়ার হোসেন, ২ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): বর্তমানে ঢালিউডের এক নম্বর নায়ক শাকিব খান। জনপ্রিয়তার দিক থেকে ঢাকাই সিনেমার দাপুটে এই নায়কের আশপাশে অন্য কোনো নায়কের খোঁজ পাওয়া যায় না। প্রযোজক-পরিচালকরাও তার ব্যাপারে আস্থাশীল। কারণ শাকিবের ছবি মানেই হিট। তার এই জনপ্রিয়তাকে পুঁজি করে গ্রামীণ কথাচিত্রের ব্যানারে আসন্ন ঈদে নাম্বার ওয়ান শাকিব খান নামে একটি ছবিও মুক্তি পাচ্ছে। প্রচলিত বাণিজ্যিক ধারার বাংলা ছবির সূত্র অনুসরণ করেই নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি। সত্য ও ন্যায়ের  পক্ষের মানুষ প্রবীর মিত্রের সঙ্গে অন্যায়ের পক্ষের মানুষ সাদেক বাচ্চুর দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই দ্বন্দ্বে হেরে গিয়ে সর্বস্বান্ত হন প্রবীর মিত্র। নাতি শাকিবকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে তাকে দিয়ে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা নেন প্রবীর। পরিকল্পনার অংশ হিসেবে সাদেক বাচ্চুর মেয়ে নতুনের বাড়িতে কাজের ছেলে হিসেবে প্রবেশ করে শাকিব। শাকিবের আদর্শ ও সততায় মুগ্ধ হয়ে নতুনের মেয়ে অপু বিশ্বাস তার প্রেমে পড়ে যায়। প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় সাদেক বাচ্চু ও মিশা সওদাগর। শুরু হয় সংঘর্ষ। সাদেক বাচ্চু ও মিশা সওদাগরদের মতো মন্দ লোকদের পরাজিত করে অপু বিশ্বাসকে জয় করে নেন শাকিব। নিজেকে প্রমাণ করেন নাম্বার ওয়ান শাকিব খান।
মোহাম্মদ হোসেন নিবেদিত এ ছবির অন্যান্য কলাকুশলীরা হলেন আলীরাজ, নবাগতা, অনন, আফজাল শরীফ, ইলিয়াস কোবরা প্রমুখ। বদিউল আলম খোকনের পরিচালনায় ছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন কাশেম আলী দুলাল। চিত্রগ্রহণে আসাদুজ্জামান মজনু, সঙ্গীত পরিচালনায় আলী আকরাম শুভ এবং নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল।   
ছবির ব্যবসায়িক সাফল্যের ব্যাপারে পরিচালক বদিউল আলম খোকন জানান, ৬৮টি প্রিন্ট নিয়ে দেশের ৬৮টি সিনেমা হলে নাম্বার ওয়ান শাকিব খান ছবিটি মুক্তি পাবে। এমনিতেই শাকিব খানের ছবি বক্স অফিসে সাফল্য পায়। তার ওপর এবার ঈদে মাত্র ৪টি বাণিজ্যিক ধারার ছবি মুক্তি পাচ্ছে। সেই হিসেবে এই ছবিটি অবশ্যই ব্যবসায়িকভাবে সফল হবে বলে আশা রাখছি।
(শীর্ষ নিউজ ডটকম/এমএইচ/এস/১৯.৪৩ ঘ.)

 
 
টুইটারে বিকিনি পরিহিত ডেমি মুর
ঢাকা, ১ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): আর মাত্র তিন বছর, পঞ্চাশ বছরে পা রাখবেন হলিউড অভিনেত্রী ডেমি মুর। তবে এই বয়সেও নিজের শরীরী সৌন্দর্য দিয়ে যে কোনো পুরুষকে বধ করার ক্ষমতা রাখেন এই হলিউড তারকা। সমপ্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বিকিনি পরা সিরিজ ছবি উপস্থাপন করে আলোচনায় উঠে এসেছেন ডেমি মুর।
...বিস্তারিত পড়ুন...
 
বিয়ের পিঁড়িতে বসবেন সুস্মিতা
ঢাকা, ১ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): যখন সমসাময়িকরা বিয়ে করে বাচ্চাকাচ্চা নিয়ে সংসার করছেন, তখনও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন সম্পর্কের ভাঙাগড়া নিয়ে আসছেন খবরে। তবে এবার বিয়ের ব্যাপারে মুখ খুললেন এই বলিউড অভিনেত্রী। জানিয়ে দিয়েছেন, বিয়ে নামের দিল্লির লাড্ডু খাওয়ার বিষয়ে তারও নিশ্চিত পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ৩৪ বছর বয়সী এ সুন্দরীর মন্তব্য,
...বিস্তারিত পড়ুন...
 
ভ্যানিটি ফেয়ারের প্রচ্ছদকন্যা হচ্ছেন লিন্ডসে লোহান
ঢাকা, ১ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): ভ্যানিটি ফেয়ার সাময়িকীর এবারের প্রচ্ছদকন্যা হচ্ছেন সদ্য জেল ও পুনর্বাসন কেন্দ্র থেকে মুক্তি পাওয়া হলিউড তারকা লিন্ডসে লোহান। ভ্যানিটি ফেয়ারের আসন্ন এই সংখ্যায় লোহান শখের বশে  অতীতে ভুল  করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। ১৪ দিনের জেল ও ২৩ দিনের পুনর্বাসন প্রক্রিয়ায় যাওয়ার আগে
...বিস্তারিত পড়ুন...
 
১ মিলিয়ন ইউরোর হীরকখচিত বক্ষবন্ধনী পরবেন মালাইকা
ঢাকা, ৩১ আগস্ট (শীর্ষ নিউজ ডেস্ক): বলিউডের আইটেম গার্ল ও অভিনেত্রী মালাইকা অরোরা খান একটি জুয়েলারি পণ্যের বিজ্ঞাপনের প্রচারণায় ১ মিলিয়ন ইউরো মূল্যের বক্ষবন্ধনী পরে র‌্যাম্পে অংশ নেবেন। আগামী বুধবার ভারতের রাজধানী দিল্লিতে এই র‌্যাম্পের আয়োজন করা হয়েছে। মালাইকার ওই বক্ষবন্ধনীটি বেলজিয়ামের
...বিস্তারিত পড়ুন...
 
আলতাফ মাহমুদ পদক পেলেন সুধীন দাশ ও বিপুল ভট্টাচার্য
ঢাকা, ৩০ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের সুরস্রষ্টা আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস ছিল আজ। একাত্তরের এই দিনে তাকে ধরে নিয়ে যায় পাক হানাদার বাহিনী। তারপর আর ফিরে আসেননি আলতাফ মাহমুদ। আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে বিকেল ৪টায় উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী, সঙ্গীত বিশেষজ্ঞ ও সুরকার সুধীন দাশ এবং স্বাধীন বাংলা বেতারের কণ্ঠসৈনিক, সুরকার ও সঙ্গীত পরিচালক বিপুল ভট্টাচার্যকে শহীদ আলতাফ মাহমুদ পদক ২০০৯ ও ২০১০ প্রদান করা হয়। শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
শিমুল ইউসুফের কণ্ঠে আলতাফ মাহমুদের সুর করা বল বীর চির উন্নত মম শির/শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির গানটি পরিবেশনের মধ্য দিয়ে শহীদ আলতাফ মাহমুদ স্মরণ ও পদক অর্পণ শীর্ষক অনুষ্ঠানের শুরু হয়। শাহীন সামাদ ও ডালিয়া নওশীনের যৌথভাবে আমরা পুবে-পশ্চিমে আকাশে-বিদ্যুতে সঙ্গীতটি পরিবেশনের পর মঞ্চে উঠেন আসেন অতিথিরা। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা শহীদুল্লা খান বাদল। প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এছাড়া বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কামাল লোহানী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। সুধীন দাশের হাতে আলতাফ মাহমুদ পদক ২০০৯ তুলে দেন মতিউর রহমান। পদকের সম্মানী প্রদান করেন শহীদুল্লা খান বাদল। সুধীন দাশকে উত্তরীয় পরিয়ে দেন আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ এবং ফুল দিয়ে বরণ করে নেন কামাল লোহানী। এ সময় সুধীন দাশ তার মহত্ত্বের বহির্প্রকাশ ঘটিয়ে প্রাপ্য সম্মানীর অর্থ ফুসফুসের ক্যান্সার আক্রান্ত শিল্পী বিপুল ভট্টাচার্যের চিকিৎসার জন্য দান করেন। বিপুল ভট্টাচার্যের পক্ষে তার স্ত্রী কুমকুম ভট্টাচার্য আলতাফ মাহমুদ পদক ২০১০, সম্মাননা ও উত্তরীয় গ্রহণ করেন।
এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আলতাফ মাহমুদ সম্পর্কে সুধীন দাশ বলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটিতে সুর করে তিনি বাংলাদেশের সঙ্গে মিশে আছেন। আবদুল লতিফ প্রথম এই গানটির সুর করলেও পরে তিনি নিজেই আমাকে বলেছেন, আলতাফ এই গানের যে সুর করেছেন তার কোনো বিকল্প নেই।  
অনুষ্ঠানের প্রধান আলোচক মফিদুল হক বলেন, আলতাফ ভাই আমাদের কাছে মহীরুহ ছিলেন। তিনি শুধু বাংলা সিনেমার গানই নয়, অনেক উর্দু ছবির গানেও সুর দিয়েছেন। তার সুর করা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি বিশ্বকীর্তি হয়ে রয়েছে। তিনি বাংলাদেশের মুক্তি আন্দোলনের সাংস্কৃতিক চেতনা সৃষ্টি করেছিলেন। আলতাফ মাহমুদ ছিলেন বিশ্ব সঙ্গীতের ঐতিহ্য।
মতিউর রহমান ও কামাল লোহানী তাদের বক্তব্যে আলতাফ মাহমুদকে নিয়ে নানা স্মৃতিচারণ করেন। এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে  বিপুল ভট্টাচার্যের চিকিৎসার্থে কুমকুম ভট্টাচার্যের হাতে ৫০ হাজার টাকার সাহায্য প্রদান করা হয়। কবিতা আবৃত্তি, গান ও আলোচনার মধ্যদিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে বাংলাদেশের সঙ্গীতের অনন্য প্রতিভা আলতাফ মাহমুদকে স্মরণ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মাসকুর-এ-সাত্তার কল্লোল।
(শীর্ষ নিউজ ডটকম/এমএইচ/এস/২১.৩০ ঘ.)  
 




সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.