২৩ ভাদ্র, ১৪১৭
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১০

প্রথম পাতা দেশের আরো খবর
দেশের আরো খবর
সাতক্ষীরায় প্রেমিকের হোস্টেলে প্রেমিকা স্কুলছাত্রীর আত্মহত্যা
সাতক্ষীরা, ৭ সেপ্টেম্বর  (শীর্ষ নিউজ ডটকম): সাতক্ষীরায় প্রেমে প্রত্যাখ্যাত হওয়ায় প্রেমিকের সামনেই বিষপানে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হলের ২০৪ নম্বর কক্ষে বিষপানের পর সাতক্ষীরা সদর হাসপাতালে দুই ঘণ্টা মৃত্যুযন্ত্রণা ভোগের পর সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত স্কুলছাত্রীর নাম চামেলী খাতুন (১৫)।
...বিস্তারিত পড়ুন...
 
চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত, ২ পুলিশ সাসপেন্ড
ঢাকা, ৭ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): প্রাপ্ত বকশিশ দিয়ে মনের মতো ঈদ করা হচ্ছে নারায়ণগঞ্জের রিজার্ভ পুলিশের হাবিলদার আবদুল মজিদ ও কনস্টেবল মজিদুল ইসলাম। যানবাহন থামিয়ে ঈদ বকশিশের নামে তারা চাঁদাবাজি করে আসছিল। তাদের বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের আজ মঙ্গলবার সাসপেন্ড করা হয়। এর আগে সোমবার পত্রিকায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাই
...বিস্তারিত পড়ুন...
 
ডাক্তার-নার্সের দায়িত্বে অবহেলার প্রতিবাদে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও
নোয়াখালী, ৭ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও নার্সের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ। এ সময় তারা মেডিকেল অফিসার ডা. শিশির কুমার রায় ও নার্স সুপ্রিয়া রানীর পদত্যাগ দাবি করে। মঙ্গলবার ইফতারের পর শত শত মানুষ স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে রাখে।
...বিস্তারিত পড়ুন...
 
উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সওজ’র কর্মচারীকে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ, ৭ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম) চাঁপাইনবাবগঞ্জে তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় হান্নান (৪৫) নামে সড়ক ও জনপথ বিভাগের এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর এলাকায়। নিহত হান্নান শহরের আলীনগর ভূতপুকুর এলাকার দাউদ আলীর ছেলে।
...বিস্তারিত পড়ুন...
 
চাটমোহরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৩০
পাবনা, ৭ সেপ্টেম্বর ( শীর্ষ নিউজ ডটকম): পাবনার চাটমোহর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাশাপাশি দুই গ্রামের অধিবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে পানাকুড়া ও হাসুপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পানাকুড়া ও হাসুপুর
...বিস্তারিত পড়ুন...
 
মাকে ঈদে উপহার দিতে, দেখা করতে চান প্রধানমন্ত্রীর ৩ কন্যা
ঢাকা, ৭ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): খুব ইচ্ছে ছিল মায়ের সঙ্গে একদিন ইফতার করবো। প্রায় তিন মাস হতে চললো ঘটা করে আমাদের বিয়ে দিয়েছেন। এরপর একবারও মায়ের সঙ্গে দেখা করতে পারিনি। ঈদে মায়ের জন্য কেনাকাটা করার প্রস্তুতি নেয়া হয়েছে। কিন্তু মায়ের সাড়া পাচ্ছি না বলে তা করতেও পারছি না। মায়ের জন্য নতুন কাপড় না কিনে নিজেদের জন্য নতুন কাপড়-চোপড় কিনবো না। শনিবার কথাগুলো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন কন্যা সাকিনা আক্তার রত্না, উম্মে ফারওয়া আক্তার রুনা ও আসমা আক্তার শান্তা।
...বিস্তারিত পড়ুন...
 
বেনাপোলে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস ধ্বংস: কসাই পালিয়েছে
বেনাপোল, ৭ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): মঙ্গলবার দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ যৌথভাবে বেনাপোল গোস্ত পট্টি বাজার থেকে অ্যানথ্রাক্স আক্রান্ত একটি গরুর মাংসসহ মানিক নামে এক মাংস ব্যবসায়ীকে আটক করে। পরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় সে। অভিযোগ রয়েছে, আসামিকে পালিয়ে যেতে সাহায্য করে পুলিশ।  এ সময় ৩ মণ গরুর মাংস উদ্ধার করা হয়।
...বিস্তারিত পড়ুন...
 
ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ময়দান
শাহ আজিজুল হক, ৭ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান ঈদ জামাতের জন্য প্রস্তুত। বহু বছর থেকে এ ময়দানে অনুষ্ঠিত হয়ে আসছে উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত। ঈদ জামাতকে সুষ্ঠু করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। শোলাকিয়ায় ঈদের নামাজ আদায়ে ঈদগাহ কমিটি রাষ্ট্রপতি
...বিস্তারিত পড়ুন...
 
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চট্টগ্রামে নিশ্ছিদ্র নিরাপত্তা
চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার চট্টগ্রাম আসছেন। চট্টগ্রামে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বৃহৎ চারটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সফরে  শাহ আমানত (তৃতীয় কর্ণফুলী সেতু) সেতু, শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্ট, আদালত ভবন এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।
...বিস্তারিত পড়ুন...
 
দুই মন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সাংসদ মুজিবুরের
ঢাকা, ৭ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): মহাজোট সরকারের প্রভাবশালী দুই মন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। সড়ক পরিবহন খাতে চাঁদাবাজির বৈধতা প্রদান প্রসঙ্গে যোগযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের
...বিস্তারিত পড়ুন...
 
গামা হত্যা: মুক্ত চার জনকে ফুল দিয়ে বরণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
নাটোর, ৭ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা ও যুবদল নেতা সাব্বির হোসেন গামা হত্যা মামলার অভিযুক্ত সাজাপ্রাপ্ত আসামী নলডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম ফিরোজসহ মুক্তিপ্রাপ্তদের মধ্যে চারজনকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। আজ বিকেলে নাটোর
...বিস্তারিত পড়ুন...
 
বেসরকারি শিক্ষকরা বেতন-বোনাস না পাওয়ায় শিক্ষামন্ত্রীর উদ্বেগ
ঢাকা, ৭ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের গত আগস্ট ২০১০ মাসের বেতন ও ঈদ বোনাসের টাকা দেশের কোন কোন স্থানে এখনো না পাওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষক-কর্মচারীদের বেতনের
...বিস্তারিত পড়ুন...
 
নির্মাণের ৪৮ ঘণ্টার মধ্যেই ধসে পড়েছে গাইবান্ধা পৌরসভার ড্রেন
গাইবান্ধা, ৭ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): গাইবান্ধা পৌরসভার কলেজ রোডে গোপন কোটেশনের মাধ্যমে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ড্রেনটি ৪৮ ঘণ্টার মধ্যেই ধসে পড়েছে। ওই ড্রেন নির্মাণ কাজে সিডিউল বহির্ভূত ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।
...বিস্তারিত পড়ুন...
 
«শুরুপূববর্তী12345পরবর্তীশেষ»

পাতা 1 অব 5


সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.