২১ ভাদ্র, ১৪১৭
৫ সেপ্টেম্বর, রবিবার, ২০১০

প্রথম পাতা খেলাধুলা
খেলাধুলা
বিধ্বস্ত পাকিস্তানের সামনে উজ্জীবিত ইংল্যান্ড
ঢাকা, ৫ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম): আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ডের ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইংল্যান্ডের কার্ডিফে শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দল মাঠে নামবে। লর্ডস টেস্টে স্পট-ফিক্সিংয়ের কেলেঙ্কারিতে পাকিস্তান দল এখন বিধ্বস্ত। অন্যদিকে টেস্ট সিরিজ জিতে দারুণ উজ্জীবিত ইংল্যান্ড। গত কয়েক দিনের আলোড়ন সৃষ্টিকারী কেলেঙ্কারি
...বিস্তারিত পড়ুন...
 
জায়ান্টদের জয়ের রাতে ব্যর্থ ফ্রান্স
ঢাকা, ৪ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): ইউরো বাছাই পর্বে গত রাতে ২২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে দুবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফ্রান্স বেলারুশের কাছে ০-১ গোলে হেরে গেছে। এছাড়া আর সব জায়ান্ট দল জয় নিয়েই মাঠ ছেড়েছে। অবশ্য পর্তুগাল ৪-৪ গোলে সাইপ্রাসের সঙ্গে ও সাবেক ইউরো চ্যাম্পিয়ন গ্রিস ১-১ গোলে জর্জিয়ার সঙ্গে ড্র করেছে।
ইউরো বাছাই পর্বে নিজেদের ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, রানারআপ জার্মানি, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, রাশিয়া, হাঙ্গেরি, ইতালি, সার্বিয়া, আয়ারল্যান্ড, তুরস্ক, স্লোভাকিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, মন্টেনেগ্রো ও নরওয়ে। পর্তুগাল-সাইপ্রাস, লিথুনিয়া-স্কটল্যান্ড, গ্রিস-জর্জিয়া ও রোমানিয়া-আলবেনিয়া ম্যাচ ড্র হয়েছে। অন্যদিকে ফ্রান্স ও স্লোভানিয়া নিজেদের ম্যাচ হেরে গেছে।
ফার্নান্দো টরেসেরে জোড়া গোলে লিচটেনস্টেইনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে স্পেন। অন্যদিকে ক্লাস জ্যা হুন্টলারের হ্যাট্রিকে সান মারিনোর বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে রানারআপরা।
দুঃসময় কাটছে না ফ্রান্সের। বিশ্বকাপে বাজে খেলার পর ইউরো বাছাই পর্বের ১ম ম্যাচেও হোঁচট খেলো দলটি। লরেন্তা ব্লাঁ দায়িত্ব নেয়ার পর এটাই ফ্রান্সের ১ম প্রতিযোগিতামূলক ম্যাচ। এই ম্যাচে বেলারুশের কাছে ০-১ গোলে হেরে ১৯৩৭ সালের পর এই প্রথম টানা ৪ ম্যাচ হারার বাজে রেকর্ড স্পর্শ করলো ফ্রান্স।
নতুন কোচ সিজার প্রানদেল্লির অধীনে প্রথম জয় পেয়েছে ইতালি। কাসানো ও বোনোচ্চির গোলে এস্তানিয়াকে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নেয় ইতালি। জেরেমেইন ডিফোর হ্যাট্রিকে বুলগেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। মিরোস্লাভ ক্লোনার গোলে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে জার্মানি। অন্যদিকে ৮৯ মিনিটে গোল খেয়ে ম্যাচ ড্র করেছে পর্তুগাল। সাইপ্রাসের সাথে গোল উৎসবের ম্যাচ ড্র হয় ৪-৪ গোলে।
বাছাই পর্বের পরবর্তী ম্যাচ আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
ফলাফল : কাজাখস্থান ০-৩ তুরস্ক, বেলজিয়াম ০- ১ জার্মানি, আর্মেনিয়া ০- ১ আয়ারল্যান্ড, অ্যান্ডোরা ০- ২ রাশিয়া, স্লোভাকিয়া ১-০ মেসিডোনিয়া, ফারো আইল্যান্ড ০-৩ সার্বিয়া, এস্তোনিয়া ১-২ ইতালি, স্লোভেনিয়া ০-১ নর্দান আয়ারল্যান্ড, রোমানিয়া ১-১ আলবেনিয়া, লুক্সেমবার্গ ০-৩ বসনিয়া হার্জেগোভিনা, ফ্রান্স ০-১ বেলারুশ, মালদোভা ২-০ ফিনল্যান্ড, সুইডেন ২-০ হাঙ্গেরী, সান মারিনো ০-৫ নেদারল্যান্ডস, লাটভিয়া ০-৩ ক্রোয়েশিয়া, গ্রিস ১-১ জর্জিয়া, মন্টেনেগ্রো ১-০ ওয়ালেস, ইংল্যান্ড ৪-০ বুলগেরিয়া, আইসল্যান্ড ১-২ নরওয়ে, পর্তুগাল ৪-৪ সাইপ্রাস, লিথুনিয়া ০-০ স্কটল্যান্ড, লিচটেনস্টেইন ০-৪ স্পেন।
(শীর্ষ নিউজ ডটকম/অমি/এমএনএম/১৯:১৯ঘ.)
 
ইউরো ২০১২’র বাছাই পর্বের ব্যস্ত রাত
ঢাকা, ৩ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পর আজই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ইউরো ২০১২ সালের বাছাই পর্বের প্রথম ম্যাচে ভাদুজে স্পেনের প্রতিপক্ষ লিচটেনস্টেইন। এ ম্যাচ ছাড়াও পুরো ইউরোপজুড়ে আজ আরো ২১ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা
...বিস্তারিত পড়ুন...
 
প্রমাণ পেলে অভিযুক্তদের আজীবন নিষিদ্ধ করা উচিত: ওয়ার্ন
ঢাকা, ২ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): পাকিস্তানের স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটের অন্যতম বর্ণময় চরিত্র শেন ওয়ার্ন। অসি এ গ্রেট লেগ স্পিনার বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আমের ও মোহাম্মদ আসিফকে ক্রিকেট থেকে সারাজীবনের জন্য নিষিদ্ধ করা উচিত। অভিযুক্ত তিন জন এখন লন্ডনে পাকিস্তানের হাই কমিশনার, পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট ও মেট্রোপলিটন পুলিশের সাথে বৈঠক করবেন। শেন ওয়ার্ন বলেছেন, অভিযোগ যদি সত্য হয় এবং ক্রিকেটারদের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয় তবে তাদের ক্রিকেট থেকে সরিয়ে দিতে হবে। তিনি বলেছেন, ফিক্সিংয়ের সাথে যেই জড়িত থাকুক তার কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। এদিকে আইসিসি বলেছে, এ ঘটনায় নিশ্চিত ও ত্বরিত সিদ্ধান্ত নেয়া হবে।
পাকিস্তান অস্ট্রেলিয়ার বহুল আলোচিত সিডনি টেস্টের ব্যাপারেও কথা বলেছেন ওয়ার্ন। পাকিস্তান ওই টেস্টে নিয়ন্ত্রকের আসনে থেকেও নাটকীয়ভাবে হেরে যায়। সিডনিতে এক টিভি সাক্ষাৎকারে ওয়ার্ন বলেছেন, পাকিস্তান সুবিধাজনক অবস্থানে থেকেও ফিল্ড প্লেসিং ও দ্বিতীয় ইনিংসে খুবই বাজে ব্যাটিংয়ের কারণে ওই ম্যাচ হারে।
তবে এখনই পাক ক্রিকেটারদের দোষী হিসেবে দেখছেন না তিনি। তিনি বলেছেন, তাদের নামে অভিযোগ উঠেছে। দোষ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাদের নির্দোষ হিসেবেই দেখতে হবে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে শ্রীলঙ্কা সফরে ওয়ার্ন ও মার্ক ওয়াহ ভারতীয় বাজিকরদের তথ্য দেয়ার দায়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তাদের জরিমানা করেছিল।
(শীর্ষ নিউজ ডটকম/ অমি/ এস/ এআই/ ১৭.৩০ঘ)
 
আমি হ্যারি পটার নই: মারিনহো
ঢাকা, ২ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): রিয়াল মাদ্রিদের দ্য স্পেশাল ওয়ান কোচ হোসে মারিনহো বলেছেন, আমি হ্যারি পটার নই। শিরোপা খরায় থাকা রিয়াল সমর্থকরা তার কাছে মিরাকল কিছু আশা করছে এটা তিনি জানেন। তাই আগেভাগেই বলে দিয়েছেন, তার কাছে মিরাকল কিছু আশা করা ঠিক হবে না, তিনি জাদুকর নন। মায়োর্কার সাথে গোলশূন্য ড্র দিয়ে
...বিস্তারিত পড়ুন...
 
ভারত সফরের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা
ঢাকা, ২ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ভারত সফরের জন্য অস্ট্রেলিয়া ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। মোহালিতে ১ অক্টোবর প্রথম টেস্টের মধ্য দিয়ে ২ টেস্ট ও ৩ ওয়ান ডের সিরিজ শুরু হবে। এর আগে ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া মোহালিতেই ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৪ অক্টোবর ৩য় ওয়ান ডের মধ্য দিয়ে সিরিজ শেষ হবে।
...বিস্তারিত পড়ুন...
 
টুইটার মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন পিটারসেন
ঢাকা, ২ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): ব্যাট হাতে ফর্মটা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান কেভিন পিটারসেনের। পাকিস্তানের বিপক্ষে ৪ টেস্টের সিরিজে এক রকম ব্যর্থই তিনি। বাদ পড়েছেন ২ ম্যাচের টি-টোয়েন্টি ও ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে। সে জন্যই হয়ত মাথাটা ঠিক রাখতে পারেননি। সামাজিক যোগাযোগ
...বিস্তারিত পড়ুন...
 
খেলায় মনোযোগ ফেরাতে চান আফ্রিদি
ঢাকা, ২ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডেস্ক): পাক টেস্ট অধিনায়ক শহিদ আফ্রিদি অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর দলকে মাঝ দরিয়ায় রেখে সরে দাঁড়িয়েছিলেন। তবে ওয়ানডে অধিনায়ক আফ্রিদির মনে এবার বিপরীত চিন্তা। দলকে নিয়ে ভাবছেন তিনি। পাকিস্তানের ক্রিকেটকে বাঁচাতে সবাইকে খেলায় মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন এ অলরাউন্ডার। স্পট ফিক্সিংয়ের
...বিস্তারিত পড়ুন...
 




সত্ত্বাধিকারঃ 2010 Sheershanews. সর্বসত্ত্ব সংরক্ষিত।
.